প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:১৮ পিএম আপডেট: ২৮.০৪.২০২৬ ২:২৫ পিএম (ভিজিট : ৮০)

X
প্রধানমন্ত্রী তারেক রহমান
আমাদের সংবিধান অনুযায়ী আইনের চোখে সবাই সমান। আমরাও তাই বিশ্বাস করি। অর্থের অভাবে কেউ বিচার পাবে না, তা দু:খজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী এসময় দেশের বিচার ব্যবস্থাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর শাহাবাগে অবস্থিত শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ন্যায়বিচার শুধু আইনি বিষয় নয়, বরং একটি আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনে খুব জরুরি। আইনের শাসন ছাড়া কোন রাষ্ট মানবিক রাষ্ট হতে পারবে না।
সবাই মিলে একটি মানবিক রাষ্ট গড়ে তুলতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একজন ভুক্তভোগী অর্থের অভাবে আইনজীবী নিয়োগ করতে পারবে না, তা হতে পারেনা। আমরা এ বিষয়ে উদ্যোগ নিয়েছি।
লিগ্যালএইড এই বিষয়ে আরো কার্যকর ভূমিকা রাখবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।