প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৩:১৩ পিএম আপডেট: ২৮.০৪.২০২৬ ৩:১৭ পিএম (ভিজিট : ১৫৯)

X
রামগঞ্জে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমানের সাথে রামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও কাজী আতিকুর রহমান রামগঞ্জ উপজেলার স্থানীয় উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন,সাংবাদিক বেলায়েত হোসেন বাচ্চু,সাখাওয়াত হোসেন,জাকির পাটোয়ারী, মোঃ রাজু হোসেন, পাটোয়ারী হোসেন শরীফ,মনির হোসেন বাবুল উপজেলা ও পৌরসভার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
মতবিনিময় সভা ইউএনও কাজী আতিকুর রহমান বলেন,আমি ২০ এপ্রিল রামগঞ্জে যোগদানের পরের দিন থেকে পৌর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সিএনজি স্ট্যান্ডে নির্ধারিত জায়গা সরিয়ে নেওয়াসহ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছি। পৌরসভার পার্ক, কবর স্থান, শ্বশান তৈরী এবং গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার, সড়কে সিসি ক্যামেরাযুক্ত লাইটিং সহ কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছি।