রামগঞ্জে গভীর রাতে মাটিকাটার দায়ে ২টি ভেকু মেশিন জব্দ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কেথুড়ি মাঠে সোমবার গভীর রাতে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)

2026-04-28T15:14:53+00:00
2026-04-28T15:14:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রামগঞ্জে গভীর রাতে মাটিকাটার দায়ে ২টি ভেকু মেশিন জব্দ
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৩:১৪ পিএম   (ভিজিট : ১২০)
রামগঞ্জে গভীর রাতে মাটিকাটার দায়ে ২টি ভেকু মেশিন জব্দ
X

রামগঞ্জে গভীর রাতে মাটিকাটার দায়ে ২টি ভেকু মেশিন জব্দ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কেথুড়ি মাঠে সোমবার গভীর রাতে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হকের নেতৃত্বে পুলিশ দুটি ভেকু মিশন জব্দ করেন। এসময় ভেপু চালক ও মাটিকাটার ট্রলি পালিয়ে যায়। 

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট নাজির মোঃ মাহফুজ খান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে কেথুড়ি মাঠে ২টি ভেপু লাগিয়ে মাটি কাটা হচ্ছে। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতপুলিশ নিয়ে রাত ১টার দিকে উপস্থিত হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ভেপু চালকেরা এবং মাটি বহনের ট্রলিগুলো পালিয়ে যায়। 

স্থানীয়রা জানায়, রামগঞ্জ বাজার ব্যবসায়ী রেজা পাটোয়ারী দীর্ঘ কয়েকদিন যাবত অবৈধ ভাবে ভেপু লাগিয়ে মাটি কেটে ইটভাটা মাটি নিচ্ছে। এছাড়াও ভাটরা ইউপির উত্তর ভাটরা মাঠে কবির হোসেন,জয়দেরপুর-রামসিংপুর এর আশপাশে কয়েকটি মাঠ থেকে রাসেদুল হাসান শুভ,আনোয়ার হোসেন,রাজু হোসেন মাটিকাটার মহোৎসব চালাচ্ছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট নাজির মোঃ মাহফুজ খান আরো বলেন- জব্দকৃত ভেকু মেশিন দুটি রামগঞ্জ থানাপুলিশের জিম্মায় রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে । কৃষি জমির টপ সয়েল কাটা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে অভিযান অব্যাহত থাকবে।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy