কসবা সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিছ জব্দ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ী ও থ্রী-পিস জব্দ করেছে বর্ডারগার্ড (বিজিবি)

2026-04-28T16:15:25+00:00
2026-04-28T16:29:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কসবা সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিছ জব্দ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:১৫ পিএম  আপডেট: ২৮.০৪.২০২৬ ৪:২৯ পিএম  (ভিজিট : ২০২)
সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ী-থ্রিপিছ জব্দ
X

সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ী-থ্রিপিছ জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ী ও থ্রী-পিস জব্দ করেছে বর্ডারগার্ড (বিজিবি) সদস্যরা। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীনস্থ কসবা বিওপি প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছে। 
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, ২৬ এপ্রিল এক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা বিওপির টহলদল উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় উন্নতমানের বিপুল পরিমাণ শাড়ী ও থ্রী-পিস জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ৯৪লক্ষ ৩০হাজার ৫শ টাকা। পরে এগুলোর আইনগত প্রক্রিয়া শেষে আখাউড়া কাষ্টমস অফিসে জমা করা হয়।

তিনি আরো বলেন, বিজিবির উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy