গরমে স্বস্তির জন্য ট্রাফিক পুলিশদের মাঝে নেক ফ্যান বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

গরমে স্বস্তি ও কর্মপরিবেশ আরও স্বাচ্ছন্দ্যময় করতে সিরাজগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যদের মাঝে নেক ফ্যান বিতরণ করা

2026-04-28T18:05:35+00:00
2026-04-28T18:05:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গরমে স্বস্তির জন্য ট্রাফিক পুলিশদের মাঝে নেক ফ্যান বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৬:০৫ পিএম   (ভিজিট : ১০৩)
নেক ফ্যান বিতরণ
X

নেক ফ্যান বিতরণ

গরমে স্বস্তি ও কর্মপরিবেশ আরও স্বাচ্ছন্দ্যময় করতে সিরাজগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যদের মাঝে নেক ফ্যান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেকব্যান্ড ফ্যান বিতরণ করেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

পুলিশ সুপার বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং দায়িত্ব। এই দায়িত্ব পালনে ট্রাফিক পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতা বজায় রেখে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, হাইওয়ে ও শহরের চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য ১৫টি নেক ফ্যান বিতরণ করা হয়েছে। প্রচণ্ড রোদ ও তীব্র গরমে দায়িত্ব পালনের সময় কিছুটা স্বস্তি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নেকব্যান্ড ফ্যান ব্যবহারে গলায় ঠান্ডা বাতাস পাওয়া যায়, যা গরমে ডিউটির সময় শারীরিক স্বস্তি দেয় এবং দায়িত্ব পালনে মনোযোগ ও কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে। ট্রাফিক পুলিশ সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ সেবামূলক দায়িত্ব পালন করেন। তাই তাদের কর্মপরিবেশ ও স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া জরুরি বলে জানান তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ হাফিজুর রহমানসহ ট্রাফিক সদস্যরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy