চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চালু হলো ডায়ালাইসিস সেবা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো রোগীদের জন্য ডায়ালাইসিস চিকিৎসা সেবা চালু হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার

2026-04-28T18:14:06+00:00
2026-04-28T18:14:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চালু হলো ডায়ালাইসিস সেবা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৬:১৪ পিএম   (ভিজিট : ৪২)
ডায়ালাইসিস সেবা
X

ডায়ালাইসিস সেবা

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো রোগীদের জন্য ডায়ালাইসিস চিকিৎসা সেবা চালু হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার একজন রোগীর কিডনি ডায়ালাইসিসের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ সেবার কার্যক্রম শুরু করা হয়।

ডায়ালাইসিস সেবা চালুর ফলে কিডনি রোগীদের চিকিৎসা গ্রহণে নতুন সুযোগ তৈরি হলো। বিশেষ করে আইসিইউতে ভর্তি রোগীদের আর অন্য হাসপাতালে রেফার না করে এখানেই প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হবে।
একই সঙ্গে দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যয় কমাতেও এটি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। আপাতত একটি ডায়ালাইসিস মেশিন যুক্ত করা হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিক আমান বলেন, ডায়ালাইসিস সেবা চালুর মাধ্যমে জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যুক্ত হলো। জনবল ও প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট পাওয়া গেলে ভবিষ্যতে এ সেবার সক্ষমতা আরও বাড়ানো হবে।

হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. রাজদ্বীপ বিশ্বাস জানান, আপাতত একটি ডায়ালাইসিস মেশিন যুক্ত করা হয়েছে। এটি দিয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি রোগীদের যদি কিডনি ডায়ালাইসিস দরকার হয়, তাদের ডায়ালাইসিস করানো হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy