আবাহনীকে বিদায় করে দিল পিডব্লিউডি

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

কর্দমাক্ত মাঠে স্বাভাবিক ছন্দে ঘাটতি হলেও আক্রমণাত্মক খেলল আবাহনী। শেখ মোরসালিন, সুলেমানে দিয়াবাতেও সুযোগ নষ্ট করলেন একের পর

2026-04-28T19:04:02+00:00
2026-04-28T19:13:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফেডারেশন কাপ-২০২৬
আবাহনীকে বিদায় করে দিল পিডব্লিউডি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:০৪ পিএম  আপডেট: ২৮.০৪.২০২৬ ৭:১৩ পিএম  (ভিজিট : ৩০)
পিডব্লিউডি এফসি-বাফুফে
X

পিডব্লিউডি এফসি-বাফুফে

কর্দমাক্ত মাঠে স্বাভাবিক ছন্দে ঘাটতি হলেও আক্রমণাত্মক খেলল আবাহনী। শেখ মোরসালিন, সুলেমানে দিয়াবাতেও সুযোগ নষ্ট করলেন একের পর এক। দ্বিতীয়ার্ধে পাওয়া গোলটি শেষ পর্যন্ত আগলে রাখল পিডব্লিউডি এফসি। আবাহনীকে ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় করে দিল তারা।

বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার ‘এ’ গ্রুপের ম্যাচে গতবারের রানার্সআপ আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে পিডব্লিউডি। জয়সূচক গোলটি ৬৫তম মিনিটে করেন মোহাম্মদ আব্দুল্লাহ।

এই গ্রুপ থেকে ১০ পয়েন্ট নিয়ে আগেই নকআউট পর্বে উঠেছে ব্রাদার্স ইউনিয়ন। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা পিডব্লিউডির আশা বেঁচে আছে। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ম্যাচের ফলের উপর নির্ভর করছে তাদের পরের ধাপে যাওয়া।

বাংলাদেশ ফুটবল লিগে দ্বিতীয় স্থানে থাকা আবাহনী ফেডারেশন কাপে বিবর্ণ সময় কাটাল। চার ম্যাচে একটি করে জয় ও ড্র ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে শেষ করল গ্রুপ পর্ব।
কিংস অ্যারেনায় অবশ্য শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে আবাহনী। দশম মিনিটে দলটির মিডফিল্ডার কাজেম শাহ কিরমানির বুলেট শট কর্নার করে দেন গোলকিপার। ২২তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন আল আমিন। সতীর্থের পা ধরে বক্সে গোলকিপারকে একা পেয়ে গিয়েছিলেন, কিন্তু তার দুর্বল চিপ শট পোস্ট ছেড়ে বেরিয়ে এসে স্লাইড করে আটকে দেন সারোয়ার জাহান।

৩০তম মিনিটে বক্সের ভেতর থেকে শেখ মোরসালিনের ডান পায়ের শট ঝাঁপিয়ে আবাহনীকে আবারও হতাশ করেন সারোয়ার। দ্বিতীয়ার্ধে বড় ধাক্কা খায় আবাহনী। ৬৫তম মিনিটে আলি উজাইরের পাস ধরে ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরাকে কাটিয়ে বাইলাইনের একটু উপর থেকে আবু সাইদ কাটব্যাক বাড়ান। বক্সের ভেতর থেকে নিখুঁত শটে গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন আব্দুল্লাহ।

৭৮তম মিনিটে ডান দিক থেকে শেখ মোরসালিনের ক্রসে দূরের পোস্টে থাকা মিরাজুল ইসলাম পা চালালেও বলের নাগাল পাননি। ৮৬তম মিনিটে দূরের পোস্টে থাকা মিরাজুল ফের পারেননি পা ছোঁয়াতে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শুরুতে দিয়াবাতের শট ব্লকড হয়। মালির এই ফরোয়ার্ডের হেড পোস্টের বাইরে যাওয়ার পরপরই বাজে শেষের বাঁশি। প্রতিযোগিতার রেকর্ড ১২বারের চ্যাম্পিয়ন আবাহনী গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার হতাশা নিয়ে মাঠ ছাড়ে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy