বিশ্বকাপের আগে আবার ইনজুরিতে এমবাপে

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

লা লিগায় রিয়াল বেটিসের সঙ্গে খেলার দ্বিতীয়ার্ধে শেষদিকে চোট পান ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। দুর্বল বেতিসের সঙ্গে ড্রয়ের

2026-04-28T19:40:08+00:00
2026-04-28T19:40:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের আগে আবার ইনজুরিতে এমবাপে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ৫৩)
কিলিয়ান এমবাপে
X

কিলিয়ান এমবাপে

লা লিগায় রিয়াল বেটিসের সঙ্গে খেলার দ্বিতীয়ার্ধে শেষদিকে চোট পান ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। দুর্বল বেতিসের সঙ্গে ড্রয়ের পর বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে স্প্যানিশ ক্লাবটি ইনজুরির কারণে সেরা স্ট্রাইকারকে আর নাও পেতে পারে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এমবাপে। এতে মৌসুমের বাকি অংশে আর নাও দেখা যেতে পারে ২৭ বছর বয়সি এ ফরোয়ার্ডকে।

এদিকে গতকাল সোমবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ উল্লেখ করেছে, ‘আজ কিলিয়ান এমবাপের ওপর রিয়াল মাদ্রিদের মেডিক্যাল সার্ভিসের করা পরীক্ষায় তার পায়ের সেমিটেন্ডিনোসাস পেশিতে চোট ধরা পড়েছে। তার সেরে ওঠার ওপর নজর রাখা হচ্ছে।’

ঠিক কবে নাগাত এমবাপে ফিরতে পারেন, রিয়াল মাদ্রিদের বিবৃতিতে সেটা উল্লেখ করা না হলেও স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোও শঙ্কা প্রকাশ করেছে, চলতি মৌসুমে হয়তো আর দেখা যাবে না এমবাপেকে। তবে সবকিছু ঠিকঠাকভাবে থাকলে, বিশ্বকাপের আগেই পুরো ফিট হয়ে উঠবেন তিনি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy