ধোনির ফিরতে আর কত দেরি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস এরই মধ্যে ৮ ম্যাচ খেলে ফেলেছে। অথচ এখনো মহেন্দ্র সিং ধোনির দেখা নেই।

2026-04-28T19:44:41+00:00
2026-04-28T19:44:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধোনির ফিরতে আর কত দেরি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পিএম   (ভিজিট : ২২)
মহেন্দ্র সিং ধোনি।
X

মহেন্দ্র সিং ধোনি।

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস এরই মধ্যে ৮ ম্যাচ খেলে ফেলেছে। অথচ এখনো মহেন্দ্র সিং ধোনির দেখা নেই। অবশ্য মাঠে ফেরার লড়াইয়ে লক্ষ্যের খুব কাছাকাছি ছিলেন ধোনি। কিন্তু বিধি বাম। যে পেশির সমস্যা থেকে সেরে ওঠার পথে ছিলেন, সেখানেই নতুন করে চোট পেয়েছেন তিনি।

শুরুতে ধারণা করা হচ্ছিল, পায়ের সমস্যায় আসরের প্রথম দুই সপ্তাহ ধোনিকে পাবে না চেন্নাই। কিন্তু আইপিএল শুরু হওয়ার পর কেটে গেছে প্রায় এক মাস। কিন্তু এখনো নিজেদের সফলতম অধিনায়ককে পায়নি চেন্নাই।

চেন্নাইয়ের ক্যাম্পে মার্চ থেকে আছেন ধোনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে, প্রস্তুতি ম্যাচে খেলছেন তিনি, নিজেকে ঝালিয়ে নিচ্ছেন নেটে। সব কিছু মিলিয়ে চোট কাটিয়ে মাঠে ফেরার কাছেই ছিলেন ৪৪ বছর বয়সি কিংবদন্তি। কিন্তু এক প্রস্তুতি ম্যাচেই বাঁধে বিপত্তি।

আগে চোট পাওয়া পায়ের পেশিতে নতুন করে আঘাত পান তিনি। গতকাল (২৬ এপ্রিল) গুজরাট টাইটান্সের কাছে হারের পর ধোনির ফিরতে এত সময় লাগার কারণ জানান চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং, ‘সে খেলার জন্য মুখিয়ে আছে। তবে চোট বেশ জটিল। যদি পেশি আবার ছিঁড়ে যায়, তাহলে সব সম্ভাবনাই শেষ হয়ে যাবে।’ 

ফ্লেমিং আরো বলেন, ‘শুরুর দিকে কিছুটা চেষ্টা করেছিলাম। কিন্তু আমার জানামতে, প্রস্তুতি ম্যাচে সে আবারও চোট পেয়েছে। এরপর থেকে সেরে সে কঠোর পরিশ্রম করছে। তবে তার ফিরতে ভাবনার চেয়েও বেশি সময় লাগছে।’

শনিবার (২৫ এপ্রিল) ফিজিওর সঙ্গে দৌড়েছেন ধোনি। এরপর নেটে স্পিনারদের পাশাপাশি ব্যাটিং কোচ মাইক হাসির থ্রোডাউনে ব্যাট করেছেন। এখন তিনি চিকিৎসকদের সবুজ সংকেতের অপেক্ষায়। ৮ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকার ছয়ে আছে চেন্নাই। প্লে অফ পর্বে উঠতে হলে দলটিকে আরো অন্তত ৫টি ম্যাচ জিততে হবে। 
চেন্নাইয়ের পরের ম্যাচ আগামী শনিবার (২ মে) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy