আইপিএল শেষ স্যান্টনারের

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

কাঁধের চোটে আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে গেছেন নিউ জিল্যান্ডের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। তার বদলি হিসেবে

2026-04-28T19:48:34+00:00
2026-04-28T19:48:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইপিএল শেষ স্যান্টনারের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:৪৮ পিএম   (ভিজিট : ৩৪)
এবারের আইপিএলে চার ম্যাচ খেলেছেন মিচেল স্যান্টনার (বাঁয়ে)।
X

এবারের আইপিএলে চার ম্যাচ খেলেছেন মিচেল স্যান্টনার (বাঁয়ে)।

কাঁধের চোটে আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে গেছেন নিউ জিল্যান্ডের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। তার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশাভ মহারাজকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের সবশেষ ম্যাচে গত বৃহস্পতিবার ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সীমানার কাছে ক্যাচ ধরতে গিয়ে ওই চোট পান স্যান্টনার। আসরে চার ম্যাচ খেলে ওভারপ্রতি ৮.৯২ করে রান দিয়ে তিনি উইকেট শিকার করেন ৫টি।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৪টি টি২০ খেলা মহারাজ আইপিএলে আগে কেবল দুটি ম্যাচ খেলেছেন- ২০২৪ সালে রাজস্থান রয়্যালসের হয়ে। তবে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় তার অভিজ্ঞতা দারুণ। বিশ ওভারের ক্রিকেটে সব মিলিয়ে ২০৮ ইনিংসে ওভারপ্রতি ৭.১২ করে রান দিয়ে ১৯১ উইকেট নিয়েছেন তিনি।

পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই এবারের আসরে প্রথম সাত ম্যাচের কেবল দুটিতে জিতেছে। পয়েন্ট তালিকার ৯ নম্বরে আছে তারা। পরের ম্যাচে আগামী বুধবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy