ঈদে যেভাবে পাবেন টানা ১১ দিনের লম্বা ছুটি!

অনলাইন ডেস্ক

জাতীয়

ঈদুল আজহা চাকরিজীবীদের জন্য নিয়ে আসতে পারে টানা ১১ দিনের দীর্ঘ ছুটির সুযোগ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির প্রজ্ঞাপন ও

2026-04-28T20:00:21+00:00
2026-04-28T20:00:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদে যেভাবে পাবেন টানা ১১ দিনের লম্বা ছুটি!
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:০০ পিএম   (ভিজিট : ১৫১)
যেভাবে মিলবে ১১ দিনের ছুটি
X

যেভাবে মিলবে ১১ দিনের ছুটি

ঈদুল আজহা চাকরিজীবীদের জন্য নিয়ে আসতে পারে টানা ১১ দিনের দীর্ঘ ছুটির সুযোগ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির প্রজ্ঞাপন ও ক্যালেন্ডার বিশ্লেষণে দেখা গেছে, ঈদের সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি এবং ঐচ্ছিক ছুটিকে একত্র করলে এই দীর্ঘ অবকাশ তৈরি হতে পারে, যা কর্মজীবীদের জন্য বছরের অন্যতম বড় বিরতি হতে পারে।

প্রজ্ঞাপন বিশ্লেষণে দেখা যায়, ক্যালেন্ডারের ছুটির বিন্যাস এমনভাবে মিলেছে যে, মাত্র দুই দিনের কৌশলী ছুটি নিলেই টানা ১১ দিনের দীর্ঘ অবকাশ ভোগ করা সম্ভব। বাড়ির টানে গ্রামে ফেরা মানুষের জন্য এটি হতে পারে বছরের সবচেয়ে দীর্ঘ ও স্বস্তিদায়ক ছুটি।

যেভাবে মিলবে ১১ দিনের ছুটি
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ২৬ থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে। তবে এর আগে ও পরে থাকা সাপ্তাহিক এবং ঐচ্ছিক ছুটি যুক্ত করলে ছুটির সময়কাল আরও বেড়ে যায়।

শুরুর সাপ্তাহিক ছুটি: ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

কৌশলী সংযোজন: ২৪ ও ২৫ মে (রবি ও সোমবার) এই দুই দিন নৈমিত্তিক ছুটি নিলে ছুটি কার্যত ২২ মে থেকেই শুরু হয়ে যাবে।

ঈদের মূল ছুটি: ২৬ ও ২৭ মে নির্বাহী আদেশে ছুটি, ২৮ মে পবিত্র ঈদুল আজহার সাধারণ ছুটি এবং ২৯, ৩০ ও ৩১ মে পুনরায় নির্বাহী আদেশে ছুটি থাকবে।

ঐচ্ছিক ছুটির সংযোজন: প্রজ্ঞাপনের ঐচ্ছিক ছুটির তালিকা অনুযায়ী, ১ জুন (সোমবার) ঈদুল আজহার পরবর্তী চতুর্থ দিন হিসেবে ছুটি রয়েছে। যথাযথ অনুমতি নিয়ে এ দিনটি যোগ করলে টানা ১১ দিনের পূর্ণাঙ্গ ছুটি উপভোগ করা যাবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy