মেসি-স্ক্যালোনিকে আলাদা করার চেষ্টা চালাচ্ছে রিয়াল!

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

লিওনেল স্ক্যালোনি ও লিওনেল মেসি–দুই গুরু-শিষ্যের মেলবন্ধনে আর্জেন্টিনা তাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল সময় পার করছে। টানা দুটি

2026-04-28T20:05:11+00:00
2026-04-28T20:05:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেসি-স্ক্যালোনিকে আলাদা করার চেষ্টা চালাচ্ছে রিয়াল!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:০৫ পিএম   (ভিজিট : ৩৪)
লিওনেল মেসি ও কোচ লিওনেল স্ক্যালোনি-ইন্টারনেট
X

লিওনেল মেসি ও কোচ লিওনেল স্ক্যালোনি-ইন্টারনেট

লিওনেল স্ক্যালোনি ও লিওনেল মেসি–দুই গুরু-শিষ্যের মেলবন্ধনে আর্জেন্টিনা তাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল সময় পার করছে। টানা দুটি কোপা আমেরিকা ট্রফি, মাঝে বিশ্বকাপের চ্যাম্পিয়ন এবং ফিনালিসিমা। এই সাফল্যের ধারাবাহিকতায় শিরোপা ধরে রাখার মিশনে গ্রীষ্মে বিশ্বকাপে অংশ নেবে আলবিসেলেস্তেরাও। এবারও ডাগআউট থেকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে ট্যাকটিকস বুঝিয়ে দেবেন স্ক্যালোনি। কিন্তু দুজনের মধ্যে বিচ্ছেদের সুর, যে সুর বাজাচ্ছে রিয়াল মাদ্রিদ!

রিয়ালের শিরোপা হীন মৌসুম শেষে আলভারো আরবেলোয়া আর থাকছেন না, এমনটা প্রায় নিশ্চিত করে বলা যায়। আর তার বদলে দায়িত্ব নেওয়ার দৌড়ে সেস ফেব্রিগাস, জুর্গেন ক্লপের সঙ্গে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের নামও শোনা যাচ্ছে। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সংক্ষিপ্ত তালিকায় এবার তাদের সঙ্গে যে নাম যুক্ত হচ্ছে, তা বেশ কৌতূহল উদ্দীপক, যার সঙ্গে মাদ্রিদের ঘোরতর প্রতিদ্বন্দ্বী ক্লাবের কিংবদন্তির সম্পর্ক রয়েছে।

স্প্যানিশ রেডিও স্টেশন এল পার্তিদাজো দে কোপ-এর প্রতিবেদন অনুযায়ী, রিয়াল আনুষ্ঠানিকভাবে স্ক্যালোনির সঙ্গে যোগাযোগ করেছে। আন্তর্জাতিক ফুটবলে দারুণ সাফল্যের কারিগর যিনি, যার মেসির মতো খেলোয়াড়কে সামলানোর অভিজ্ঞতা আছে, তাকে এবার নিজেদের ডাগআউটে চাইছে মাদ্রিদ বোর্ড। 
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে স্ক্যালোনির বর্তমান চুক্তি ২০২৬ বিশ্বকাপের শেষ পর্যন্ত। স্বাভাবিকভাবে ইউরোপ থেকে তার সঙ্গে যোগাযোগের নানা গুঞ্জন বাতাসে ভাসছে। কিন্তু কোচ পেশাদারিত্ব ধরে রেখেছেন। আপাতত তার মনোযোগ জাতীয় দলের সঙ্গে কর্তব্য পালনের দিকেই। গত মার্চে এক সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে আর্জেন্টিনা কোচ ঠোঁট চেপে রেখেছিলেন, ‘আমি শুধু সেটা নিয়েই ভাবছি, যেটা আসছে। আমি খুব বেশি দূরের কথা ভাবি না। আমার মনে হয় না সেটা ঠিক কারণ এটা আপনার বর্তমানে যা হচ্ছে, তা থেকে বিচ্ছিন্ন করে দেয়। প্রেসিডেন্টের সঙ্গে আমার দারুণ সম্পর্ক এবং আমাকে যদি তার সঙ্গে বসে আলোচনা করতে হয়, তাহলে কোনো সমস্যা ছাড়াই সেটা করব।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy