আইপিএলে কোহলির ৯ হাজার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

অনন্য অর্জন থেকে কেবল ১১ রান দূরে ছিলেন বিরাট কোহলি। দায়িত্বশীল ব্যাটিংয়ে পাওয়ার প্লের শেষ বলে হাতে ধরা

2026-04-28T20:11:52+00:00
2026-04-28T20:11:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইপিএলে কোহলির ৯ হাজার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ৩৬)
: বিরাট কোহলির আরেক অর্জন।
X

: বিরাট কোহলির আরেক অর্জন।

অনন্য অর্জন থেকে কেবল ১১ রান দূরে ছিলেন বিরাট কোহলি। দায়িত্বশীল ব্যাটিংয়ে পাওয়ার প্লের শেষ বলে হাতে ধরা দিল ওই অর্জন। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে নয় হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ভারতের এই ব্যাটিং গ্রেট। পরের ওভারে অবশ্য তিন বলের মধ্যে দুটি ছক্কা মেরে নিজের মতো করেই ম্যাচের সমাপ্তি টানেন রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু ওপেনার। ১৫ বলে দুই ছক্কা ও এক চারে তিনি অপরাজিত থাকেন ২৩ রানে।

একপেশে ম্যাচে সোমবার দিল্লি ক্যাপিটালসকে ৯ উইকেটে হারিয়েছে বেঙ্গালুরু। ৭৬ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেছে ৮১ বল বাকি থাকতে। বোলারদের রাঙিয়ে রাখা দিনে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন আইপিএল ক্যারিয়ারের পুরোটাই রেঙ্গালুরুতে খেলা কোহলি।

২৭৫ ইনিংসে আট সেঞ্চুরি ও ৬৬ ফিফটিতে আইপিএলে কোহলির রান ৯ হাজার ১২। সর্বোচ্চ অপরাজিত ১১৩। স্ট্রাইক রেট ১৩৩.৮০ ও গড় ৪০.০৫। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে আট হাজার রানও নেই আর কারো। সাত হাজার আর করতে পেরেছেন কেবল রোহিত শার্মা (৭ হাজার ১৮৩)।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy