শ্রীলংকা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির পদত্যাগ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটিকে সরে যেতে বলেছিল দেশটির সরকার। সেই ধারাবাহিকতায় বোর্ডের কর্তারা মঙ্গলবার পদত্যাগ করেছেন। এ

2026-04-28T20:38:00+00:00
2026-04-28T20:38:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীলংকা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির পদত্যাগ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:৩৮ পিএম   (ভিজিট : ৫৩)
শ্রীলংকা ক্রিকেট বোর্ডের লোগো
X

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের লোগো

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটিকে সরে যেতে বলেছিল দেশটির সরকার। সেই ধারাবাহিকতায় বোর্ডের কর্তারা মঙ্গলবার পদত্যাগ করেছেন। এ তথ্য নিশ্চিত করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেশটির সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হলেও দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে জর্জরিত শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড তথা এসএলসি। এক কর্মকর্তা জানান, সভাপতি শাম্মি সিলভা তার চতুর্থ মেয়াদের আরও ১১ মাস বাকি থাকতেই বিশেষ সভা ডেকে পদত্যাগের ঘোষণা দেন।

তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘নতুন অন্তর্বর্তী কমিটির জন্য পথ তৈরি করতেই আমরা পদত্যাগ করেছি।’ 

জানা গেছে, নতুন এই কমিটির নেতৃত্ব দেবেন একজন সাবেক বিনিয়োগ ব্যাংকার, যিনি একই সঙ্গে বিরোধী রাজনীতির সঙ্গেও যুক্ত।

সরকারি এক কর্মকর্তা জানান, দেশটির প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সপ্তাহান্তে সিলভার সঙ্গে বৈঠক করে নতুন ব্যবস্থাপনার অধীনে বোর্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন।
গত ফেব্রুয়ারি-মার্চে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজিত টি২০ বিশ্বকাপ থেকে শ্রীলংকা বিদায় নেয় সুপার এইটে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি। তবে ২০২৪ সালের জানুয়ারির শেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং সিলভার কমিটিকে পুনর্বহাল করা হয়। পরে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থ মেয়াদে সভাপতি নির্বাচিত হন।

 







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy