স্বর্ণার ফিফটির পরও হারল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

লড়াইটাই শুধু করলেন স্বর্ণা আক্তার। বাংলাদেশকে জয়টা এনে দিতে পারলেন না আর। তাতে সিলেটে তিন ম্যাচ সিরিজের প্রথম

2026-04-28T20:42:01+00:00
2026-04-28T20:42:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বর্ণার ফিফটির পরও হারল বাংলাদেশের মেয়েরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ২৯)
ফিল্ডিং করার মুহূর্তে- বিসিবি
X

ফিল্ডিং করার মুহূর্তে- বিসিবি

লড়াইটাই শুধু করলেন স্বর্ণা আক্তার। বাংলাদেশকে জয়টা এনে দিতে পারলেন না আর। তাতে সিলেটে তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০তে শ্রীলংকার কাছে ২৫ রানের পরাজয় দেখল বাংলাদেশ নারী দল। লক্ষ্যটা বেশ বড় দিয়েছিল শ্রীলংকা। তবু ১৬২ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ পায় বাংলাদেশ। 

উদ্বোধনী জুটিতে ৩৯ রান যোগ করেন দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। ব্যক্তিগত ১৬ রানে ফেরদৌস আউট হতেই ধ্বংসস্তূপে পরিণত হয় বাংলাদেশ। কেননা ৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। তাতে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ দিকে শুধু ফিফটি করে পরাজয়ের ব্যবধান কমান স্বর্ণা আক্তার। তার ৬০ রানের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন ওপেনার দিলারা। ১৩৩.৩৩ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজান ৪ চার ও ২ ছক্কায়।

প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন মালকি মাদারা-মিথিলা আয়োধায়া ও চামিরা আতাপাত্তু। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে জোড়া ফিফটিতে ১৬১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। ইমেশা দুলানির ৫৫ রানের বিপরীতে সর্বোচ্চ ৬১ রান করেন হার্শিতা সামারাবিক্রমা। তাদের বাইরে ৩২ রান করেন অধিনায়ক চামিরা আতাপাত্তু। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সুলতানা খাতুন।

সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলংকা নারী দল : ২০ ওভারে ১৬১/৪ (হার্শিথা ৬১, দুলানি ৫৫, আতাপাত্তু ৩২; সুলতানা ২/২৯, নাহিদা ১/২৬, মারুফা ১/৩৭)।

বাংলাদেশ নারী দল : ২০ ওভারে ১৩৬/৭ (স্বর্ণা ৬০, দিলারা ২৩, জুয়াইরিয়া ১৬, সোবহানা ১৬; আতাপাত্তু ২/১৯, মালকি ২/৩১, মিতালি ২/৩৪)।
ফল : শ্রীলংকা নারী দল ২৫ রানে জয়ী।

ম্যাচসেরা : হার্শিথা সামারাবিক্রমা।
সিরিজ : ৩ ম্যাচের সিরিজে শ্রীলংকা নারী দল ১-০ ব্যবধানে এগিয়ে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy