শান্তর ইনজুরি নিয়ে যা জানা গেলো

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অধিনায়ককে পাওয়ার ব্যাপারে

2026-04-28T20:44:40+00:00
2026-04-28T20:44:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শান্তর ইনজুরি নিয়ে যা জানা গেলো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ৫৩)
নাজমুল হোসেন শান্ত।
X

নাজমুল হোসেন শান্ত।

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অধিনায়ককে পাওয়ার ব্যাপারে আশাবাদের কথাই শোনা যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা ক্রিকবাজকে এমন তথ্য দিয়েছেন। 

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে। দুই ম্যাচের সিরিজে খেলার সম্ভাবনা থাকা অভিজ্ঞ লাল বলের ক্রিকেটার মুশফিকুর রহিম, মুমিনুল হক ও তাইজুল ইসলাম বর্তমানে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করছেন। শুধু নাজমুল হোসেন হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় বিশ্রাম নিয়েছেন। তবে টেস্ট অধিনায়ক অনুশীলন সেশন পরিদর্শনে যান এবং কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে অনুশীলনরত টেস্ট ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন। দুই বছরের বেশি সময় পর সেঞ্চুরি করতে গিয়ে এই চোটে পড়েন শান্ত।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রিকবাজকে বলেছেন, ‘চোটটা আমার কাছে ততটা গুরুতর মনে হয়নি। সে (নাজমুল) মঙ্গলবার আসবে, আমরা তাকে দেখবো। এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, তাতে খুব খারাপ কিছু মনে হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে তার কোনো ব্যথা নেই, হাঁটার সময়ও না। তবুও আমরা তাকে শারীরিকভাবে পরীক্ষা করবো।’
এদিকে প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের খেলার স্টাইলে পরিবর্তন আনা হচ্ছে। আগামীতে আক্রমণাত্মক ক্রিকেটের ওপর বেশি জোর দেওয়া হবে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy