গালের হাড় ভেঙে বিশ্বকাপ শেষের শঙ্কায় লুকা মদ্রিচ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ ফুটবলের মহামরণে চূড়ান্ত পর্ব শুরুতে আর দেড় মাসের মতো। এরই মাঝে একের পর এক তারকা খেলোয়াড়ের চোটের

2026-04-28T20:51:58+00:00
2026-04-28T20:51:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গালের হাড় ভেঙে বিশ্বকাপ শেষের শঙ্কায় লুকা মদ্রিচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:৫১ পিএম   (ভিজিট : ৬০)
লুকা মদ্রিচ
X

লুকা মদ্রিচ

বিশ্বকাপ ফুটবলের মহামরণে চূড়ান্ত পর্ব শুরুতে আর দেড় মাসের মতো। এরই মাঝে একের পর এক তারকা খেলোয়াড়ের চোটের খবর সামনে আসছে। চোটের মিছিলে লামিন ইয়ামাল, রদ্রিগো, এস্তেভাও, এদের মিলিতাও, মোহামেদ সালাহসহ আরো বেশ কয়েকজন। এবার সে তালিকায় যোগ হয়েছে আরেকটি নাম ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ।

ইতালিয়ান লিগ সিরি-এ তে জুভেন্টাসের সঙ্গে ম্যাচে বাম গালে গুরুতর চোট পান এই এসি মিলানের খেলোয়াড়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাম গালের হাড় ভেঙে যাওয়ার পর লুকা মড্রিচের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিষয়টি সোমবার (২৭ এপ্রিল) ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে। ৪০ বছর বয়সী এসি মিলানের এই মিডফিল্ডারের পঞ্চম বিশ্বকাপে অংশ নেওয়ার কথা রয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সান সিরোতে অনুষ্ঠিত সিরি-এতে জুভেন্টাসের সঙ্গে গোলে ড্র এসি মিলান। ম্যাচে দ্বিতীয়ার্ধে মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেলির সঙ্গে মাথায় সংঘর্ষে মড্রিচ এই আঘাত পান। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন তিনি।

উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপে ‘এল’ গ্রুপে আছে ক্রোয়েশিয়া। সেখানে ক্রোয়াটদের গ্রুপ সঙ্গী ইংল্যান্ড, পানামা ও ঘানা। আগামী ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে ক্রোয়েশিয়ার।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy