ভোলায় বিভিন্ন প্রিন্ট,টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালে মাল্টিমিডিয়া কর্মরত সাংবাদিকদের নিয়ে ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশন নামে একটি সংগঠনের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাতে শহরের বিএভিএস রোডে সংস্থার কার্যালয়ে সাধারন সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়।
সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এনটিভি অনলাইন ও বাংলাদেশ বেতার ভোলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক অধিকরন ও ভোলা পোস্টের মোঃ সোহেল।
অন্যান্য পদে রয়েছেন-সিনিয়র সহ-সভাপতি দৈনিক বাংলাদেশের আলোর ভোলা প্রতিনিধি হারুন অর রশিদ শিমুল, সহ-সভাপতি দৈনিক ঘোষণা মেহেদী হাসান নোয়াব, সহ-সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশ জনপদ ও ডেইলি ট্রাইব্যুনালের ভোলা প্রতিনিধি মোঃ আমির হামজা, সাংগঠনিক সম্পাদক বাংলা টিভি ডিজিটাল-এর রিপোর্টার মোঃ হাসনাইন আহাম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ভোলা টাইমস্-এর স্টাফ রিপোর্টার মোঃ বাবুল রানা, কোষাধ্যক্ষ পদে দৈনিক আজকের ভোলার মাল্টিমিডিয়া প্রতিনিধি মোঃ গোলাম কিবরিয়া।
দপ্তর সম্পাদক পদে রয়েছন সাপ্তাহিক দ্বীপাঞ্চল এর স্টাফ রিপোর্টার মোঃ আজাদ, পাঠাগার সম্পাদক মোঃ শরীফ, ক্রীড়া সম্পাদক দেশের খবরের মোঃ হালিম রানা। সাংস্কৃতিক সম্পাদক দৈনিক সোনালী কণ্ঠের ভোলা প্রতিনিধি রাফসান জানি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্রথম ভোলার মহিন হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক ভোলা লাইভ নিউজের ইলিয়াছ হোসেন এবং উন্নয়ন বিষয়ক সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচারের ভোলা প্রতিনিধি মোঃ আরিফ,নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ আরিয়ান আরিফ দৈনিক রুপালী দেশের ভোলা প্রতিনিধি আশিকুর রহমান শান্ত ও দৈনিক ভোলা টাইমসের আবুল কালাম আজাদ।
তরুনদের নবনির্বাচিত সংগঠনের নেতাদেরকে ভোলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড.নজরুল হক অনু, ভোলা জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মিজানুর রহমান, এনটিভির ষ্টাফ রিপোটার আফজাল হোসেন, চ্যানেল আইর জেলা প্রতিনিধি হারুন অর রশিদ, ভোলা জেরা টেলিভিশন এ্যাসোসিয়েশনের সভাপতি ঝুন্নু রায়হান, সম্পাদক হেলাল গোলদার শুভেচ্ছা জানিয়েছেন।