আখাউড়ায় দেশরূপান্তরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

গণমাধ্যম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক দেশরূপান্তরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।আজ বুধবার (২৯ এপ্রিল)

2026-04-29T15:57:29+00:00
2026-04-29T15:57:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় দেশরূপান্তরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৩:৫৭ পিএম   (ভিজিট : ৩৪৩)
আখাউড়ায় দেশরূপান্তরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
X

আখাউড়ায় দেশরূপান্তরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক দেশরূপান্তরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

সভায় আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটনের সভাপতিত্বে ও দেশরূপান্তরের আখাউড়া প্রতিনিধি জালাল হোসেন মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া। 

অনুষ্ঠানে রাজনীতিবিদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও: মো. বোরহান উদ্দিন খান, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ অনুপ সাহা, আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি নাছির উদ্দিন, টেলিভিশন র্জানালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ। 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আনিমুল ইসলাম সুমন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শিপ্রা নাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীনুজ্জামান, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. জহির আব্বাস খান, সমাজ সেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী, সমবায় কর্মকর্তা দুবরাজ রবি দাস, আইসিটি কর্মকর্তা শামীম আহমেদ, খাদ্য কর্মকর্তা তাছলিমা বেগম,মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার কফিল উদ্দিন মাহমুদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম, পৌরসভার সহকারি প্রকৌশলী গোলাম কিবরিয়া, আখাউড়া প্রেস ক্লাবের সহ সভাপতি হান্নান খাদেম, সাংবাদিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবির,আখাউড়া প্রেসক্লাবের সদস্য অমিত হাসান অপু সহ আরও অনেকে।

সভায় বক্তারা দেশরূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান জানান। 





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy