প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:০২ পিএম (ভিজিট : ৯৩)

X
সংগৃহীত ছবি
ইউরোপ সেরার লড়াইয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে আজ রাতে মাঠে নামছে দুই হেভিওয়েট অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আর্সেনাল। এই ম্যাচে গানারদের আতিথ্য দেবে দিয়েগো সিমিওনের শিষ্যরা।
আজ বুধবার (২৯ এপ্রিল) স্পেনের মেট্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
ইউরোপ সেরার ট্রফি কখনো না জিতলেও এখন পর্যন্ত অ্যাটলেটিকো তিনবার এবং আর্সেনাল ২০০৬ সালে একবার ফাইনাল খেলেছে। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে শীর্ষে থেকে শিরোপার পথে হাঁটছে আর্সেনাল। অপরদিকে, লা লিগায় শিরোপা হাতছাড়া হলেও ইউরোপ সেরার মঞ্চে দুর্দান্ত ছন্দে আছে সিমিওনের দল।
কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে পরাজিত করে সেমির টিকিট কাটে অ্যাটলেটিকো। অন্যদিকে, স্পোর্টিংকে দুই লেগে ১-০ ব্যবধানে পরাজিত করে আর্সেনাল।
দুই দলের সাম্প্রতিক ফর্ম ও কৌশলী লড়াইয়ে আজ এক হাড্ডাহাড্ডি ও জমজমাট ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। দুই দলই চাইবে লন্ডনের দ্বিতীয় লেগের আগে নিজেদের অবস্থান শক্ত রাখতে।