ইনুকে পুলিশ বললেন— ‘টেনশন কইরেন না আমরা আছিতো স্যার’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে পঞ্চম

2026-04-29T16:13:19+00:00
2026-04-29T16:13:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইনুকে পুলিশ বললেন— ‘টেনশন কইরেন না আমরা আছিতো স্যার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:১৩ পিএম   (ভিজিট : ২০১)
হাসানুল হক ইনু ।  ফাইল ছবি
X

হাসানুল হক ইনু । ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক শেষ হয়েছে। এদিন আদালতে তোলার সময় দুই পুলিশ সদস্যকে বলতো শোনা যায়— ‘টেনশন কইরেন না আমরা আছিতো স্যার।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তোলার সময় আদালত প্রাঙ্গনে ওই পুলিশ সদস্যদের এ কথা বলতে শোনা যায়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুজন পুলিশ সদস্যের সঙ্গে কথা বলতে বলতে আদালতে প্রবেশ করেন হাসানুল হক ইনু।

এ সময় পুলিশ সদস্য ইনুকে আশ্বস্ত করেন। এদিন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

ইনুর পক্ষে যুক্তি তুলে ধরেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তার সঙ্গে ছিলেন আইনজীবী সিফাত মাহমুদ শুভ ও আবুল হাসান। তারা এ মামলায় প্রসিকিউশনের আনা অভিযোগের বিরুদ্ধে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy