বাংলাদেশ-নিউজিল্যান্ড : দ্বিতীয় টি২০ পরিত্যক্ত ঘোষণা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি২০তে একটি বলও খেলা হয়নি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড

2026-04-29T16:44:21+00:00
2026-04-29T16:46:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ-নিউজিল্যান্ড : দ্বিতীয় টি২০ পরিত্যক্ত ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:৪৪ পিএম  আপডেট: ২৯.০৪.২০২৬ ৪:৪৬ পিএম  (ভিজিট : ৮২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি২০তে একটি বলও খেলা হয়নি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, অনলাইনে যারা টিকিট কেটেছেন, তারা টাকা ফেরত পাবেন।

চট্টগ্রামে বুধবার (২৯ এপ্রিল) দিনভর বৃষ্টিতে শেষ পর্যন্ত কোনও বল না গড়িয়েই পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি২০ ম্যাচ। টসটাও করা যায়নি। তাতে শনিবার তৃতীয় ও শেষ টি২০ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী। বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে।

চট্টগ্রামে বুধবার খেলা চালু করা যায় কি না সিদ্ধান্ত নিতে ৪টা ৫০ পর্যন্ত সময় ছিল। কিন্তু বৃষ্টির তীব্রতা এমনই বেশি যে, থামার কোনো লক্ষণ নেই। শেষ সময় পর্যন্ত অপেক্ষা বৃথা বলে আগেভাগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। দুই দলের অধিনায়ককে ডেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি২০ পরিত্যক্তের মাধ্যমে চট্টগ্রাম পর্বের খেলা শেষ। ২ মে সিরিজের তৃতীয় ও শেষ টি২০ হবে ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy