লিগ সূচি পরিবর্তনে একদিন আগেই কুমিল্লার পথে বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ ফুটবল লিগের সূচিতে হঠাৎ পরিবর্তন আসায় তড়িঘড়ি করে নিজেদের পরিকল্পনা বদলাতে হচ্ছে ক্লাবগুলোকে। সূচি একদিন এগিয়ে আসায়

2026-04-29T20:00:37+00:00
2026-04-29T20:00:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লিগ সূচি পরিবর্তনে একদিন আগেই কুমিল্লার পথে বসুন্ধরা কিংস
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:০০ পিএম   (ভিজিট : ৫৪)
বসুন্ধরা কিংস।
X

বসুন্ধরা কিংস।

বাংলাদেশ ফুটবল লিগের সূচিতে হঠাৎ পরিবর্তন আসায় তড়িঘড়ি করে নিজেদের পরিকল্পনা বদলাতে হচ্ছে ক্লাবগুলোকে। সূচি একদিন এগিয়ে আসায় ঢাকা মোহামেডানের বিপক্ষে মাঠে নামতে একদিন আগেই কুমিল্লার উদ্দেশ্যে রওনা হচ্ছে বসুন্ধরা কিংস।

শুক্রবার (১ মে) নির্ধারিত ম্যাচটি এগিয়ে আসায় মঙ্গলবার মৌখিকভাবে বিষয়টি জানতে পেরেই বুধবার সকালে কুমিল্লার পথে যাত্রা শুরু করেছে দলটি। কিংসের পাশাপাশি লিগের অন্যান্য ক্লাবগুলোও নতুন সূচি অনুযায়ী নিজেদের প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে।

হঠাৎ লিগের এই সূচি পরিবর্তনের মূল কারণ হলো সরকারের নতুন ক্রীড়া প্রকল্প ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মেগা উদ্বোধন। সারা দেশের যুবসমাজকে খেলার মাঠমুখী করা এবং তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তুলে আনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার।

আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের দিন সিলেটের পাশাপাশি দেশের সব জেলা স্টেডিয়ামেই শিশু-কিশোরদের উপস্থিতিতে বিশেষ এই আয়োজন উদযাপিত হবে।

এই উদ্বোধনী অনুষ্ঠানগুলো যেন সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, মূলত সে কারণেই কুমিল্লা, গাজীপুর ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসকরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে লিগের সূচি সমন্বয়ের অনুরোধ জানান। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই বাফুফের পেশাদার লিগ কমিটি পূর্বনির্ধারিত ১ ও ২ মে’র (শুক্র ও শনিবার) খেলাগুলো একদিন করে এগিয়ে আনার সিদ্ধান্ত নেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে’র ম্যাচটি হবে ৩০ এপ্রিল এবং ২ মে’র ম্যাচটি মাঠে গড়াবে ১ মে।

তবে বাংলাদেশ ফুটবল লিগের সূচিতে এই রদবদল এলেও আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য ফেডারেশন কাপের সূচিতে কোনো প্রভাব পড়ছে না; সেটি অপরিবর্তিতই থাকছে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy