পিএসএলের ফাইনালে খেলবেন নাহিদ রানা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের ঠিক আগে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে খেলবেন নাহিদ রানা। পেশাওয়ার জালমির চেয়ারম্যান

2026-04-29T20:36:16+00:00
2026-04-29T20:36:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিএসএলের ফাইনালে খেলবেন নাহিদ রানা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:৩৬ পিএম   (ভিজিট : ৬৬)
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবার দেখা যাবে নাহিদ রানাকে।
X

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবার দেখা যাবে নাহিদ রানাকে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের ঠিক আগে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে খেলবেন নাহিদ রানা। পেশাওয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি নিশ্চিত করেছেন, বাংলাদেশের ফাস্ট বোলারকে ফাইনালে পাচ্ছেন তারা।

পেশাওয়ারের হয়ে এবার ৪টি ম্যাচ খেলেছেন নাহিদ রানা। পরে তিনি দেশে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেন। ওয়ানডে সিরিজের পর তাকে আর পিএসএলে খেলার ছাড়পত্র দেওয়া হয়নি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তাকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হবে বলে তখন জানানো হয়েছিল বিসিবির পক্ষ থেকে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মিরপুর টেস্ট শুরু আগামী ৮ মে। এর পাঁচ দিন আগে পিএসএল ফাইনাল। টেস্টের আগে প্রস্তুতির পর্যাপ্ত সময় দিতে তাকে পিএসএল খেলার ছাড়পত্র দেওয়া হবে না বলে তখন জানিয়েছিল বিসিবি। তবে পেশাওয়ারের চেয়ারম্যান জাভেদ আফ্রিদি বুধবার দুপুরে সামাজিক মাধ্যমে লিখেন, “পিএসএল ফাইনাল ম্যাচে পেশাওয়ার জালমির হয়ে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ ভাই তামিম।’

বিসিবি পরে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে তাকে অনুমতি দেওয়ার ব্যাপারটি এবং সেখানে তুলে ধরা হয় কারণ। একটি বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার ফাইনালে অংশগ্রহণের গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খেলোয়াড়ের ধারাবাহিক বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, টিম ম্যানেজমেন্ট এবং বিসিবি মেডিকেল বিভাগ ছাড়পত্র দিয়েছে এবং নিশ্চিত করেছে যে, এই ম্যাচে তার অংশগ্রহণ তার ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা জাতীয় দলের হয়ে তাকে পাওয়ার ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব ফেলবে না।’

বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, তাদের সঙ্গে আলোচনা করেই নাহিদ রানাকে পিএসএল ফাইনালে খেলার অনুমতি দিয়েছে বোর্ড। কিউইদের বিপক্ষে সিরিজ শেষে ৬ দিন পূর্ণ বিশ্রামে থাকার কথা এই ফাস্ট বোলারের, যা পূরণ হয়ে যাবে এর মধ্যেই।

পিএসএল ফাইনাল ম্যাচ আগামী রোববার। বাংলাদেশ দলের অনুশীলন সূচি অনুযায়ী, সেদিন ৬ বা ৭ ওভার বোলিং করার কথা ছিল নাহিদের। পিএসএল ফাইনাল খেললে চার ওভার পর্যন্ত বোলিং করবেন তিনি। ফাইনাল শেষে পরদিন সকালেই তিনি দেশে ফিরবেন। বাংলাদেশ দলের সেদিন এমনিতেও অনুশীলন নেই। দেশে ফিরে দিনটি বিশ্রামে কাটাবেন ২৩ বছর বয়সি ফাস্ট বোলার।

বিসিবির মেডিকেল বিভাগের সবুজ সঙ্কেতের পাশাপাশি ফাইনালের মতো ম্যাচ খেলার টেম্পারমেন্ট ও অভিজ্ঞতা অর্জনের ব্যাপারটি ভাবনায় রেখে তাকে অনুমতি দেওয়া হয়েছে। পিএসএলে অভিষেক ম্যাচে ভালো না করলেও পরের ৩ ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে ৭ উইকেট নেন নাহিদ। গতি-বাউন্সের সঙ্গে ধারাল বোলিং দিয়ে তিনি দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন পাকিস্তানের ক্রিকেট আঙিনায়।

পিএসএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মঙ্গলবার ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে উড়িয়ে ফাইনালে উঠেছে পেশাওয়ার জালমি।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy