বিশ্বকাপ স্কোয়াড কবে ঘোষণা করবে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা ও জল্পনা। আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে জোর প্রস্তুতিতে নেমেছে ব্রাজিল।

2026-04-29T21:10:53+00:00
2026-04-29T21:10:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ স্কোয়াড কবে ঘোষণা করবে ব্রাজিল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৯:১০ পিএম   (ভিজিট : ২৯৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা ও জল্পনা। আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে জোর প্রস্তুতিতে নেমেছে ব্রাজিল। দলটির কোচ কার্লো আনচেলত্তি এখন ব্যস্ত চূড়ান্ত স্কোয়াড গঠনের শেষ মুহূর্তের পরিকল্পনায়। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) সূত্রে জানা গেছে, আগামী ১১ মে-এর মধ্যে ফিফার কাছে সর্বোচ্চ ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা জমা দেওয়া হবে।

সেখান থেকেই বাছাই করে তৈরি করা হবে বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের দল। সব জল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে ১৮ মে, রিও ডি জেনেইরোর সিবিএফ সদর দপ্তরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে। স্কোয়াড ঘোষণার পরপরই খেলোয়াড়রা যোগ দেবেন গ্রাঞ্জা কোমারিতে, যেখানে ২৭ মে থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে ব্রাজিল খেলবে দুটি প্রীতি ম্যাচ। ৩১ মে, ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে নামবে তারা। এরপর দলটি উড়ে যাবে যুক্তরাষ্ট্রে, যেখানে ৬ জুন ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। গ্রুপ পর্বে ব্রাজিল রয়েছে গ্রুপ ‘সি’-তে। তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। তবে চূড়ান্ত দল ঘোষণার আগে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আনচেলত্তিকে। 

স্ট্রাইকার পজিশনে লড়াই করছেন ইগর থিয়াগো, এনদ্রিক ও রিচার্লিসন। ইনজুরি কাটিয়ে ফেরা নেইমার হতে পারেন বড় চমক। অন্যদিকে ইনজুরির কারণে দুশ্চিন্তায় রয়েছে দল। রদ্রিগো, এস্তেভাও ও এদের মিলিতাওয়ের অবস্থা পুরোপুরি নিশ্চিত নয়। তবে নতুন মুখ হিসেবে লিও পেরেইরা ও ব্রেমার দলে জায়গা পেতে পারেন।

সব মিলিয়ে এখন ব্রাজিল সমর্থকদের চোখ ১৮ মে-এর দিকে, কারা পাচ্ছেন বিশ্বকাপের টিকিট, আর কারা হচ্ছেন বাদ, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy