পশ্চিমবঙ্গ নির্বাচন: বুথফেরত সমীক্ষায় তৃণমূল থেকে এগিয়ে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষার ফল প্রকাশ্যে আসতে শুরু করেছে। দেখা যাচ্ছে, অধিকাংশ সমীক্ষাতেই বিজেপি এগিয়ে। এরমধ্যে পি-মার্কের

2026-04-29T21:33:26+00:00
2026-04-29T21:55:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পশ্চিমবঙ্গ নির্বাচন: বুথফেরত সমীক্ষায় তৃণমূল থেকে এগিয়ে বিজেপি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৯:৩৩ পিএম  আপডেট: ২৯.০৪.২০২৬ ৯:৫৫ পিএম  (ভিজিট : ৪৭৫)
মমতা ও শুভেন্দু
X

মমতা ও শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষার ফল প্রকাশ্যে আসতে শুরু করেছে। দেখা যাচ্ছে, অধিকাংশ সমীক্ষাতেই বিজেপি এগিয়ে। এরমধ্যে পি-মার্কের সমীক্ষা পশ্চিমবঙ্গে বিজেপি-কে এগিয়ে রেখেছে। তাদের মতে, এ রাজ্যে ১৫০ থেকে ১৭৫টি আসনে জিততে পারে। অন্য দিকে, তৃণমূল পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। অন্যান্যদের কোনও আসন দেওয়া হয়নি এই সমীক্ষায়।

ম্যাট্টিজ্রও তাদের ফল প্রকাশ করেছে। দুটি সংস্থারই জরিপেই দেখা যাচ্ছে এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। দলটি সেখানে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেও জানিয়েছে তারা।

আনুষ্ঠানিকভাবে ভোটের ফল ঘোষণা হবে আগামী ৪ মে। পর্যবেক্ষক সংস্থাগুলো ভোটের মাঠের পরিস্থিতি, ভোটারদের তথ্য দিয়ে মূলত তাদের জরিপগুলো তৈরি করে। এরপর আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে তারা এ সম্ভাব্য ফল প্রকাশ করে।

পি-মার্ক তাদের জরিপে বলেছে, বিজেপি ১৫০ থেকে ১৭৫টি আসন পাবে। অপরদিকে মমতা ব্যানার্জির ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পাবে ১১৮ থেকে ১৩৮টি আসন। আর রাহুল গান্ধীর ভারতীয় কংগ্রেস পাবে ২ থেকে ৬টি আসন।

পশ্চিমবঙ্গের বিধানসভার মোট ২৯৪টি আসন রয়েছে। সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে জিততে হবে ১৪৮টি আসনে।

অপরদিকে ম্যাট্টিজ্র জানিয়েছে, এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস পাবে ১২৫ থেকে ১৪০টি আসন। বিজেপি পাবে ১৪৬ থেকে ১৬১টি আসন এবং অন্যান্যরা পাবে ৬ থেকে ১০টি আসন।

পোল ডায়রি নামে আরেকটি সংস্থাও জানিয়েছে, মমতা ব্যানার্জিকে হটিয়ে এবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। সংস্থাটি বলছে, বিজেপি এবারের নির্বাচনে ১৪২ থেকে ১৭১টি আসন পেতে পারে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy