র‌্যাংকিংয়ে তিন বাংলাদেশি পেসারের বড় উন্নতি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আইসিসি ওয়ানডে খেলোয়াড় রাংকিংয়ের সবশেষ হালনাগাদ তালিকায় বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তিন ফাস্ট বোলার। সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডকে

2026-04-29T21:44:43+00:00
2026-04-29T21:44:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
র‌্যাংকিংয়ে তিন বাংলাদেশি পেসারের বড় উন্নতি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৯:৪৪ পিএম   (ভিজিট : ৭৫)
বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা
X

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা

আইসিসি ওয়ানডে খেলোয়াড় রাংকিংয়ের সবশেষ হালনাগাদ তালিকায় বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তিন ফাস্ট বোলার। সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজে বড় অবদান রাখেন তাদের পেসাররা।

শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা এই সিরিজ জয়ে মোট ১৮ উইকেট নিয়েছেন। তার প্রভাব পড়েছে তাদের র‌্যাংকিংয়ে। ওয়ানডে বোলারের তালিকায় উন্নতি হয়েছে এই পেসত্রয়ীর।

শরিফুল ১১ ধাপ এগিয়ে ২৮তম। মুস্তাফিজ ১৪ ধাপ লাফ দিয়েছেন, তার অবস্থান ৪১তম। সিরিজ সেরা নাহিদ ১৬ ধাপ এগিয়ে শীর্ষ পঞ্চাশে। ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট নিয়ে ৪৮তম স্থানে উঠেছেন তিনি।

ওয়ানডে ব্যাটার র‌্যাংকিংয়েও বাংলাদেশের ক্রিকেটারদের সাফল্য আছে। নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ উন্নতি করে ৩২তম এবং লিটন দাস ১৫টি ধাপ এগিয়ে ৬৫তম। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে ২৮ রান করে ও ২ উইকেট নিয়ে অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজ যৌথভাবে তিনে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি শেষে এই ফরম্যাটের র‌্যাংকিংয়েও বাংলাদেশের খেলোয়াড়ের উন্নতি হয়েছে। ম্যাচসেরা পারফরম্যান্স করে তাওহীদ হৃদয় ৯ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৩৯তম। পারভেজ হোসেন ইমন তিন ধাপ লাফ দিয়ে ৪০তম। বোলার র‌্যাংকিংয়ে মেহেদী হাসানও তিন ধাপ উন্নতি করেছেন। এখন এই স্পিনার ১৮ নম্বরে। 








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy