বাঁশখালীতে ৩ কোটি টাকার ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে চেকপোস্ট বসিয়ে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। এ সময় অভিযানে

2026-04-30T11:49:48+00:00
2026-04-30T11:49:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাঁশখালীতে ৩ কোটি টাকার ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেফতার
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১১:৪৯ এএম   (ভিজিট : ১৬১)
বাঁশখালীতে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদককারবারি
X

বাঁশখালীতে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদককারবারি

চট্টগ্রামের বাঁশখালীতে চেকপোস্ট বসিয়ে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। এ সময় অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয় এবং তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।


বুধবার সন্ধায় বাঁশখালী উপজেলার বৈলছড়ি গার্লস ডিগ্রি কলেজের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে সিএনজিযোগে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীর দিকে আনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।


গ্রেফতারকৃত হলেন- সলিম উল্লাহ (৪৩), মো. হাসান মুরাদ (৪৮) ও মো. মজিদ আলম ওরফে মরজান (৩৫)। তাঁদের একজন কক্সবাজার সদর ও অপর দুইজন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা।


বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফ্ফর হোসেন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা বিপুল পরিমাণে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসতেছেন। পরে বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 


উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। জব্দ করা সিএনজিটি অনেক আগে থেকেই মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy