চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ২৬ হাজার টন অকটেনবাহী জাহাজ

চট্টগ্রাম ব্যুরো

অর্থ-বানিজ্য

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ কুইচি।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বন্দরের

2026-04-30T13:09:57+00:00
2026-04-30T13:09:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ২৬ হাজার টন অকটেনবাহী জাহাজ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১:০৯ পিএম   (ভিজিট : ১৪০)
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ২৬ হাজার টন অকটেনবাহী জাহাজ
X

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ২৬ হাজার টন অকটেনবাহী জাহাজ

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ কুইচি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বন্দরের বহির্নোঙরে ভেড়ে জাহাজটি।

বৃহস্পতিবার দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে এর লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইন। এপ্রিল মাসে আসা এটি অকটেনের তৃতীয় চালান।

এর আগে গত ৮ এপ্রিল ২৬ হাজার টন ও ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে এসেছিল আরো দুটি জাহাজ।

দৈনিক ১২০০ টন চাহিদা হিসেবে এই এক মাসে আসা ৭৯ হাজার টন অকটেন দিয়ে চলা যাবে দুই মাসেরও বেশি সময়।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে অবস্থান করছে আরো পাঁচটি জাহাজ। এ ছাড়া বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে।

তিনি আরো বলেন, বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি। তাই চাইলেও সবগুলো জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব নয়। এদিকে আবহাওয়া খারাপ থাকায় কার্গো খালাসে একটু বেগ পেতে হচ্ছে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy