ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫ বর্ষপূতিতে তিনদিনের বর্ণাঢ্য আয়োজন

স্টাফ রিপোর্টার, পাবনা

গণমাধ্যম

গৌরব ও ঐতিহ্যের ৬৫ বছর পূরণ করে ৬৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশের অন্যতম পুরনো এবং ঐতিহ্যবাহী পাবনা

2026-04-30T16:07:05+00:00
2026-04-30T16:07:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫ বর্ষপূতিতে তিনদিনের বর্ণাঢ্য আয়োজন
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৪:০৭ পিএম   (ভিজিট : ১২৬)
ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫ বর্ষপূতিতে তিনদিনের বর্ণাঢ্য আয়োজন
X

ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫ বর্ষপূতিতে তিনদিনের বর্ণাঢ্য আয়োজন

গৌরব ও ঐতিহ্যের ৬৫ বছর পূরণ করে ৬৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশের অন্যতম পুরনো এবং ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাব। এই দীর্ঘ পথচলার গৌরবোজ্জ্বল অধ্যায়কে স্মরণীয় করতে রাখতে ১ মে থেকে ৩ মে পর্যন্ত তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল দশটায় কেক কাটা ও মিষ্টি মুখের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। কর্মসূচির দ্বিতীয়দিন শনিবার (২ মে) সকাল দশটায় পাবনা প্রেসক্লাব চত্বর থেকে বের করা হবে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। ওইদিন বিকেল সাড়ে তিনটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রীতি সম্মিলন। একইদিন সন্ধ্যা পৌনে সাতটায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সমাপনী দিন রবিবার (৩ মে) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে সদস্যদের পরিবারের মিলনমেলা, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কর্মসুচির দ্বিতীয়দিন ২ মে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি।

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানের উদ্বোধন করবেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সম্মানিত জীবন সদস্য ও বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এবং পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পদে বিএনপি থেকে মনোনীত অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) মো. সায়েদ বিন আবদুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল ইসলাম বিশু, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ক্লোজআপ ওয়ান তারকা সাদিয়া সুলতানা লিজা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী মুহিন খানসহ বিশিষ্ট শিল্পীবৃন্দ।

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার জানান, ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য বর্নিল আয়োজনের যাবতীয় প্রস্ততি সম্পন্ন হয়েছে। তারা আরো জানান, ১৯৬১ সালের ১ মে পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠা হয়। একইদিন মফস্বল সাংবাদিকদের সেসময়কার একমাত্র দাবি আদায়ের সংগঠন বাংলাদেশ সাংবাদিক সমিতি গঠন করা হয়। যাত্রার শুরু থেকে পাবনা প্রেসক্লাব শতভাগ পেশাদারিত্ব এবং একটি মর্যাদার প্রতিষ্ঠান হিসেবে সব মহলে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এই দীর্ঘ সময়ে পাবনা প্রেসক্লাবে মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী সদস্য যুক্ত হন।






Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy