সর্বোচ্চ নেতার সমর্থনে ইরানজুড়ে লাখো জনতার বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আমেরিকার পক্ষ থেকে ইরানকে নতুন করে হুমকি দেওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন জানাতে রাস্তায়

2026-04-30T16:58:49+00:00
2026-04-30T16:58:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সর্বোচ্চ নেতার সমর্থনে ইরানজুড়ে লাখো জনতার বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৪:৫৮ পিএম   (ভিজিট : ১১৬)
ইরানজুড়ে বিক্ষোভ
X

ইরানজুড়ে বিক্ষোভ

আমেরিকার পক্ষ থেকে ইরানকে নতুন করে হুমকি দেওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন জানাতে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্র ইরানকে হুমকি দেয়। 

এর প্রতিক্রিয়ায় আজ রাজধানী তেহরানের ইমাম হোসেন স্কয়ার এবং আযাদি স্কয়ারে হাজার মানুষের অংশগ্রহণে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ইরানের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয় এবং মধ্যপ্রাচ্য থেকে দুই দেশকে ছেড়ে যাওয়ার দাবি জানায়। 

এছাড়া দেশটির সাবেক ও বর্তমান সর্বোচ্চ নেতার পক্ষে স্লোগান দিয়ে ইরানিরা যুক্তরাষ্ট্রের হুমকি বন্ধ এবং বন্দরের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারের দাবি জানায়।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইরানের সঙ্গে মার্কিন সংঘাতের ৬২তম দিনে পদার্পণ করলো। একই দিনে ইরানের অন্যান্য শহরেও অনুরূপ কর্মসূচি পালিত হয়।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বন্দরগুলোতে ওয়াশিংটনের অবরোধ সফল হয়েছে। হরমুজ প্রণালির অচলাবস্থায় চাপ বাড়ার প্রেক্ষাপটে তিনি তেহরানকে ‘হার মেনে নিতে’ আহ্বান জানিয়ে আসছেন। ইরান এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ মার্কিন এই অভিযানকে অকার্যকর বলে অভিহিত করেছেন। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy