রাণীশংকৈলে কৃষি অধিদপ্তরের আয়োজনে সজিনা চারা রোপণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

সারাবাংলা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিশেষ কর্মসূচির আওতায় বসতবাড়ির আশপাশে ও রাস্তার ধারে সজিনা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।বৃহস্পতিবার

2026-04-30T17:41:48+00:00
2026-04-30T17:41:48+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রাণীশংকৈলে কৃষি অধিদপ্তরের আয়োজনে সজিনা চারা রোপণ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:৪১ পিএম   (ভিজিট : ৪৩)
রাণীশংকৈলে কৃষি অধিদপ্তরের আয়োজনে সজিনা চারা রোপণ
X

রাণীশংকৈলে কৃষি অধিদপ্তরের আয়োজনে সজিনা চারা রোপণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিশেষ কর্মসূচির আওতায় বসতবাড়ির আশপাশে ও রাস্তার ধারে সজিনা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (৩০এপ্রিল) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খুনিয়াদিঘী এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। 

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, সজিনা একটি পুষ্টিকর ও অর্থনৈতিকভাবে লাভ জনক গাছ। স্বল্প খরচে এবং সহজ পদ্ধতিতে এর চাষ করা সম্ভব। বসতবাড়ির আশপাশে সজিনা গাছ লাগালে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ও করা সম্ভব। তিনি আরও বলেন, কৃষকদের উদ্বুদ্ধ করতে এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দুইমাস উপজেলার বিভিন্ন ব্লকে এ ধরনের কার্যক্রম চালু থাকবে। 

অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy