বিসিবির অ্যাডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

নানা অনিয়মের অভিযোগ আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পর্যালোনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ

2026-04-30T17:54:24+00:00
2026-04-30T17:54:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিসিবির অ্যাডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ৫৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নানা অনিয়মের অভিযোগ আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পর্যালোনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। এই অ্যাডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছে অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ ৭ আইনজীবী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ রিট করেন তারা। রিটে বিসিবির কমিটিকে অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। গত ৭ এপ্রিল বিসিবির তিন মাস মেয়াদে নতুন একটি ১১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

নতুন অ্যাডহক কমিটির সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।

এনএসসি জানায়, তাদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর নতুন কমিটি সাময়িকভাবে বিসিবির কার্যক্রম পরিচালনা করবে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy