খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম

খুলনা ব্যুরো

গণমাধ্যম

খুলনা প্রেসক্লাব নির্বাচন ২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পদে নির্বাচিতদের পূর্ণ তালিকা।

2026-04-30T17:56:44+00:00
2026-04-30T17:56:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ১২০)
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম
X

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম

সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে খুলনা প্রেসক্লাব নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০এপ্রিল) খুলনা প্রেসক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধক্ষ পদে বিমল সাহা ১০৩ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে সোহরাব হোসেন ১১৯ ভোট, জাহিদুল ইসলাম ১০৫ ভোট, কাজী শামীম আহমেদ ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে মোঃ বেলাল হোসেন সজল পেয়েছেন ৯৬ ভোট। পাঠাগার ও তথ্য বিষয়ক সম্পাদক পদে বশির হোসেন সর্বোচ্চ ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে মাকসুদূর রহমান ১০৭, কাজী মোতাহার রহমান ৮৮, মহেন্দ্র নাথ সেন ৮৬, মোঃ আনিস উদ্দিন ৮৩, সোহেল মাহমুদ ৮৩ , কে এম জিয়াউস সাদাত ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ মিলন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন নির্বাচন পরিচালনা পরিচালনা করেন কমিটির চেয়ারম্যান জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ আরিফুল ইসলাম এবং সদস্য খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।




  বিষয়:   খুলনা প্রেসক্লাব নির্বাচন ২০২৬  প্রেসক্লাব ফলাফল  সাংবাদিক নির্বাচন  খুলনা নিউজ  বাংলাদেশ মিডিয়া  প্রেসক্লাব কমিটি  সাংবাদিক নেতৃত্ব  KhulnaPressClub  KhulnaNews  MediaLeadership 



Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy