নিজের নামে হরমুজ প্রণালির নাম রাখলেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তেহরান চায় হরমুজ প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে টোল আদায় করতে। যুক্তরাষ্ট্রের চাওয়া এই প্রণালি বিনা শর্তে খোলার। ঠিক এমন

2026-04-30T19:10:15+00:00
2026-04-30T19:10:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিজের নামে হরমুজ প্রণালির নাম রাখলেন ট্রাম্প!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:১০ পিএম   (ভিজিট : ১১৩)
স্ট্রেইট অফ ট্রাম্প
X

স্ট্রেইট অফ ট্রাম্প

তেহরান চায় হরমুজ প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে টোল আদায় করতে। যুক্তরাষ্ট্রের চাওয়া এই প্রণালি বিনা শর্তে খোলার। ঠিক এমন অবস্থায় ডোনাল্ড ট্রাম্প প্রণালিটির নাম বদলে দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) একটি মানচিত্রের ছবি শেয়ার করেছেন। যেখানে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম ‘স্ট্রেইট অব ট্রাম্প’ লিখেছেন। এই ছবিটি তিনি আগেও প্রকাশ করেছিলেন।

ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকা এবং মার্কিন নৌ অবরোধ কয়েক মাস ধরে চলতে পারে—এমন সতর্কতার মধ্যেই এই ঘটনা ঘটেছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কোনো ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করেন।

ছবিটি মূলত ‘আইস্টান্ডউইথট্রাম্প৪৭’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল। যেখানে জলপথটির আসল নাম পরিবর্তন করে ‘Strait of Trump’ দেখানো হয়।

আগেও এক বক্তৃতায়ও ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দটি ব্যবহার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে উপস্থিত লোকজন তার কথা শুনে হেসে উঠলে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘গণমাধ্যম হয়তো প্রথমে এটিকে একটি ‘ভুল’ বলে মনে করতে পারে,  কিন্তু সবাই জানে, আমি খুব কমই ভুল করি।’





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy