মহান মে দিবস উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মহান মে দিবস ২০২৬ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে আজ আগারগাঁও প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার

2026-04-30T19:29:01+00:00
2026-04-30T19:29:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মহান মে দিবস উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ১৪৭)
আলোচনা সভা
X

আলোচনা সভা

মহান মে দিবস ২০২৬ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে আজ আগারগাঁও প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার ও মর্যাদা’ শীর্ষক এক আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান। তিনি তার বক্তব্যে ইসলামের আলোকে শ্রমিকদের ন্যায্য অধিকার, সম্মান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইসলামে শ্রমিককে যথাযথ মর্যাদা দেওয়ার নির্দেশনা রয়েছে এবং তাদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিত করা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।

সমন্বয় বিভাগের পরিচালক হাজেরা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সচিব শেখ মুর্শিদুল ইসলাম, পরিচালক আনিসুজ্জামান শিকদার, ড. হারুনর রশীদ, জাকির হোসেন প্রমুখ। বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মপরিবেশের উন্নয়ন এবং মানবিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ, শ্রমজীবী মানুষের সুখ-সমৃদ্ধি এবং বৈশ্বিক শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy