দুই পেনাল্টির ম্যাচে আর্সেনাল-অ্যাটলেটিকোর ড্র

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আক্রমণ-প্রতি আক্রমণের ম্যাচে শেষ পর্যন্ত কেউই জিততে পারেনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে দুই পেনাল্টির ম্যাচে ১-১ গোলে

2026-04-30T20:13:50+00:00
2026-04-30T20:13:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুই পেনাল্টির ম্যাচে আর্সেনাল-অ্যাটলেটিকোর ড্র
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ৪৭)
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচের দৃশ্য
X

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচের দৃশ্য

আক্রমণ-প্রতি আক্রমণের ম্যাচে শেষ পর্যন্ত কেউই জিততে পারেনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে দুই পেনাল্টির ম্যাচে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। বুধবার রাতে এস্তাদিও মেত্রোপলিতানোতে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে দুই অর্ধে হয়েছে দুটি গোল।

এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম গোছানো আক্রমণে ওঠে আর্সেনাল, তবে গোল পায়নি। ১৩ মিনিটে হুলিয়ান আলভারেজের বুলেটগতির শট রুখে দেন ডেভিড রায়া। ডি-বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে বিপদমুক্ত করেন আর্সেনাল গোলরক্ষক।

ম্যাচের ৩০ মিনিটে অল্পের জন্য লিড নেওয়া হয়নি আর্সেনালের। বক্সের প্রান্ত থেকে মাদুয়েকের নেওয়া বাঁকানো শট ওবলাককে পরাস্ত করলেও দূরের পোস্ট ঘেঁষে মাঠের বাইরে চলে যায়। ৪৪ মিনিটে ইয়োকেরেসের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ডি-বক্সের ভেতরে ইয়োকেরেসকে ফাউল করেন হাঙ্কো। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নিয়ে বিরতিতে যান ইয়োকেরেস।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা বাড়ায় অ্যাতলেতিকো। ৫৭ মিনিটে আসে সেই সুযোগ। কর্নার থেকে উড়ে আসা বলে লরেন্তের নেওয়া ভলি বেন হোয়াইটের হাতে লাগলে জোরালো আবেদন তোলে স্বাগতিকরা। প্রথমে পেনাল্টির আবেদন নাকচ করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় সিদ্ধান্ত বদলান রেফারি।

স্পট কিক থেকে গোল করেন আলভারেজ। নিখুঁত প্লেসিংয়ে রায়ার ডান দিক দিয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন ফরোয়ার্ড। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এটি তার দশম গোল।
আগামী মঙ্গলবার লন্ডনে ফিরতি লেগে ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে নামবে দুই দল।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy