বাদ পড়বেন মিন্টু, কোচ নিয়োগে থাকবে হামজার মত

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

কে হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ? হাভিয়ের কাবরেরার উত্তরসূরি খুঁজতে এরই মধ্যে বাফুফে কাজ শুরু করে

2026-04-30T20:26:05+00:00
2026-04-30T20:26:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাদ পড়বেন মিন্টু, কোচ নিয়োগে থাকবে হামজার মত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৮:২৬ পিএম   (ভিজিট : ১৪৪)
: হামজা চৌধুরী।
X

: হামজা চৌধুরী।

কে হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ? হাভিয়ের কাবরেরার উত্তরসূরি খুঁজতে এরই মধ্যে বাফুফে কাজ শুরু করে দিয়েছে। আপাতত ২২ জন কোচের তালিকা ধরে এগোচ্ছে। এরইমধ্যে সবার বেতন জানতে চাওয়া হয়েছে। তবে কোচ নিয়োগে দলের বড় তারকা হামজা চৌধুরীর পরামর্শও নেবে বাফুফে।

জুনে সান মেরিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের আগেই নতুন কোচ নিয়োগ দিতে চায় ফুটবল কর্তারা। আপাতত তালিকায় একমাত্র দেশি কোচ জুলফিকার মাহমুদ মিন্টু রয়েছেন। তবে কোচের তালিকা ছোট হলে তার সেখানে থাকা হচ্ছে না। এমনটি জানিয়েছেন, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের হাতে ২২ জন কোচের জীবন বৃত্তান্ত আছে। 

তা ছোট করে আনা হচ্ছে। তালিকা কমিয়ে এনে আমরা টিম ম্যানেজমেন্ট কমিটির কাছে দেবো। এই তালিকা ছোট করলে তখন মিন্টু বাদ পড়বে। আমরা ওর চেয়ে হাই প্রোফাইল কোচ চাইছি। তালিকায় একাধিক এমন কোচ আছে।  মিন্টু ভালো কোচ তাতে কোনও সংশয় নেই। আসলে আমরা এর চেয়ে ভালো কোচ চাইছি।’

জাতীয় দলের কোচ নিয়োগে আবার হামজা চৌধুরীর পরামর্শ নেওয়া হতে পারে এই কর্মকর্তা জানিয়েছেন, ‘বাফুফে সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল এমনিতে হামজার সঙ্গে সবসময় যোগাযোগ করে থাকেন। কথা বা বার্তা আদান প্রদান হয়। এখন কোচ নিয়োগে হয়তো হামজার মতামত নেওয়ার সুযোগ আছে। সেটা হয়তো আনঅফিসিয়ালি হতে পারে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy