শুরুতে এগিয়ে থেকেও শিরোপা হাতছাড়া বাংলাদেশের মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

এশিয়ান গেমস বাছাই হকিতে প্রথমবার অংশ নিয়েই শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশের নারী দল। দুর্ভাগ্য ফাইনালে

2026-04-30T20:31:35+00:00
2026-04-30T20:31:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুরুতে এগিয়ে থেকেও শিরোপা হাতছাড়া বাংলাদেশের মেয়েদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ৯৯)
শুরুতে গোলের পর এভাবেই উদযাপন করেছিল বাংলাদেশের মেয়েরা। পরে শেষ হাসি হেসেছে চাইনিজ তাইপের নারী দল।
X

শুরুতে গোলের পর এভাবেই উদযাপন করেছিল বাংলাদেশের মেয়েরা। পরে শেষ হাসি হেসেছে চাইনিজ তাইপের নারী দল।

এশিয়ান গেমস বাছাই হকিতে প্রথমবার অংশ নিয়েই শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশের নারী দল। দুর্ভাগ্য ফাইনালে শুরুতে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি রিয়া-অর্পিতারা। চাইনিজ তাইপের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। যদিও গ্রুপ পর্বে দুই দলের লড়াই ৫-৫ গোলে ড্র হয়েছিল।

ইন্দোনেশিয়ার জাকার্তায় বুধবার ম্যাচের ৮ মিনিটেই বাংলাদেশ প্রথম লিড নেয়। পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন অর্পিতা পাল; চাপে পড়ে যায় চাইনিজ তাইপে। অবশ্য এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্রতিপক্ষ। টানা তিনটি গোল করে তারা ঘুরে দাঁড়ায়, আর তিনটিই আসে আক্রমণভাগ থেকে।

১৭ মিনিটে ওয়াং ইউ গোল করে সমতা ফেরান। বিরতির পর বাংলাদেশ আরও কোণঠাসা হয়ে পড়ে। ৩২ মিনিটে ম্যাও সুন দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এর আট মিনিট পর হুয়াং টি ইউ টিং তৃতীয় গোল করে বাংলাদেশের ওপর আরও চাপ বাড়ান।

আর শেষদিকে অর্পিতা, রিয়ারা কিছু আক্রমণ গড়ে তুললেও আর গোলের দেখা পায়নি বাংলাদেশ। তাদের একাধিক প্রচেষ্টা প্রতিপক্ষের রক্ষণভাগে ব্যর্থ হয়েছে। তবু এই অর্জন বাংলাদেশের নারী হকির জন্য ঐতিহাসিক। প্রথমবার বাছাইয়ে অংশ নিয়েই রানার্সআপ হওয়া তাদের বড় সাফল্য। এর মাধ্যমে চলতি বছর জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে খেলার যোগ্যতাও অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy