একদিনের সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বুলেটিন ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে সিলেটে পৌঁছে শাহজালাল ও শাহ পরাণ মাজার জিয়ারত করেন এবং জলাবদ্ধতা নিরসন ও নদী পুনঃখননসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

2026-05-02T10:44:12+00:00
2026-05-02T10:50:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
একদিনের সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১০:৪৪ এএম  আপডেট: ০২.০৫.২০২৬ ১০:৫০ এএম  (ভিজিট : ৫৯)
একদিনের সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
X

একদিনের সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে সিলেটে পৌঁছেছেন।

আজ শনিবার (২ মে) সকাল ১০টার দিকে তাকে বহনকারী ফ্লাইট সিলেটে অবতরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অভ্যর্থনা জানান- বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সরাসরি রওনা হবেন হযরত শাহ জালাল (র.) মাজার অভিমুখে। এই মাজার জিয়ারতের পর তিনি যাবেন খাদিম নগরে হযরত শাহ পরাণ (র.) মাজারে।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আছেন। খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন।’

মাজার জিয়ারতের পর সকাল ১১টায় শহরের চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশন একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ যোগ দেবেন সরকারপ্রধান। এরপর ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।








  বিষয়:   তারেক রহমান  সিলেট সফর  উন্নয়ন প্রকল্প  শাহজালাল মাজার  শাহ পরাণ মাজার  বাইশা নদী  সিলেট সিটি করপোরেশন  বাংলাদেশ রাজনীতি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy