প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১১:১১ এএম (ভিজিট : ২০৭)

X
জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রতিনিধি সভা সম্পন্ন
আসন্ন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রতিনিধি সভা সংগঠনের সভাপতি মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জাগৃতি অডিটোরিয়ামে সাধারণ সম্পাদক সোহেল রানা'র সঞ্চালনায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মো. তকিবুল হাসান চৌধুরী তকি’র পৃষ্ঠপোষকতায় ৮ মে উদ্বোধনী ম্যাচকে সামনে রেখে আয়োজিত এ প্রতিনিধি সভায় বিভিন্ন দলের প্রতিনিধি যথাক্রমে ছিপাতলী ইউনিয়ন ফুটবল একাডেমির মুহাম্মদ নুরুল আহসান লাভু, মাদার্শা একাদশের প্রতিনিধি আবু সরওয়ার চৌধুরী, রাঙ্গুনিয়া খেলোয়াড় সমিতি ও ফুটবল একাডেমির মো. আশরাফুল ইসলাম, চিটাগং কিংসের মো. সজিব।
এছাড়াও টুর্নামেন্ট আয়োজন উপ-পরিষদের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল চৌধুরী, সেলিম চৌধুরী মানিক, ইসমাইল জসিম, শাহেদুল আজম, মুহাম্মদ রাশেদ, মো. সেলিম রিয়াজ ও মুহাম্মদ রুবেল।
কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ তাজ উদ্দিন, জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন, আরিফুর রহমান, মিনহাজুল আলম, মো. সাকিব হোসেন, মোরশেদুল আলম এবং মহিনউদ্দিন। সভায় টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, নিয়মাবলি এবং সফল আয়োজন নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা শেষে খেলার পিকচার প্রণয়ন করা হয়।
সভাপতি সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।