জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসি ভোলা আঞ্চলিক কমিটি ঘোষণা

ভোলা প্রতিনিধি

অর্থ-বানিজ্য

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে 'জিয়া পরিষদ' অগ্রণী ব্যাংক পিএলসি ভোলা আঞ্চলিক কমিটি গঠন

2026-05-02T12:09:01+00:00
2026-05-02T12:09:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসি ভোলা আঞ্চলিক কমিটি ঘোষণা
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১২:০৯ পিএম   (ভিজিট : ১৪৪)
জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসি ভোলা আঞ্চলিক কমিটি ঘোষণা
X

জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসি ভোলা আঞ্চলিক কমিটি ঘোষণা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে 'জিয়া পরিষদ' অগ্রণী ব্যাংক পিএলসি ভোলা আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। 

এতে অগ্রণী ব্যাংক ভোলা আঞ্চলিক কার্যালয়ের এসপিও মিজানুর রহমানকে আহবায়ক ও চরফ্যাশন বাজার শাখার ব্যবস্থাপক মো. আব্দুল হালিমকে সদস্য সচিব করে ৯সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। গত ২৯মে জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সুজাউদ্দৌলা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ এর যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা দেন।

কমিটিতে অগ্রণী ব্যাংক ভোলা বাংলা বাজার শাখার ব্যবস্থাপক মো. তানভিরুল আলমকে সিনিয়র যুগ্ম আহবায়ক, ভোলা আঞ্চলিক কার্যালয়ের এসপিও মো. আইয়ুবুর রহমানকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়াও চর শশীভূষণ শাখার পিও মো. সোহেল রানা, ভোলা শাখার এসও মো. হাসনাইন, চরফ্যাশন বাজার শাখার এসও মো. ইউনুস, দৌলতখান শাখার এসও মো. শহিদুল ইসলাম ও ভোলা আঞ্চলিক কার্যালয়ের এসও মো. হাবিবুল্লাহকে সদস্য করা হয়েছে। 

এ আহবায়ক কমিটিকে আগামী ৩০দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের কেন্দ্রীয় কমিটির নিকট দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy