প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ২:২৩ পিএম (ভিজিট : ২০৮)

X
শ্রমিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে পারে: গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় প্রধান অতিথির নিজস্ব কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব সোহেল মঞ্জুর সুমন এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে শ্রমিকদের অধিকার রক্ষা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং দেশের উন্নয়নে শ্রমজীবী মানুষের ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শ্রমিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে পারে এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শ্রমিকদলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম বাতেন, জেলা বিএনপির সাবেক সদস্য মো. ফকরুল আলম, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব আবদুল্লাহ আল বেরুনী সৈকত, থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মানিক, সাবেক পৌর মেয়র ও স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফরিদ, থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির তালুকদার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন টিপু। বিশেষ বক্তা ছিলেন স্বরূপকাঠি পৌর শ্রমিকদলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম সান্টু। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. সেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মিয়া এবং পৌর শ্রমিকদলের সদস্য সচিব রাশেল খান।
এছাড়া প্রধান অতিথির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আঃ মান্নান হাওলাদার এবং সদস্য সচিব মাসুদ রানা পলাশ।