প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ২:৫৫ পিএম (ভিজিট : ৮৮)

X
সিদ্ধিরগঞ্জ সাব স্টেশন বিদ্যুৎ কেন্দ্রে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে ৩৫০ মেগাওয়াট ইজিসিবি পাওয়ার প্লান্টের সাব স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
শুক্রবার (১মে) বিকালে সিদ্ধিরগঞ্জ গ্রিড সাব স্টেশন ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে এ আগুনের ঘটনা ঘটে।
তবে নিকটতম আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের টিম দ্রুত পদক্ষেপ নেওয়ায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন স্হানীয় সাংবাদিকদের জানান, বিকালে আগুনের সংবাদ পেয়ে নিকটতম আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত হলেও বড় ধরনের দুর্ঘটনার থেকে এবং কয়েক কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। তবে এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগে ট্রান্সফরমারটিতে আগুনের সুত্রপাত হতে পারে।