মহান মে দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষ্যে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ

2026-05-02T15:02:29+00:00
2026-05-02T15:02:29+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
মহান মে দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৩:০২ পিএম   (ভিজিট : ৬২)
মহান মে দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যালি ও আলোচনা সভা
X

মহান মে দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যালি ও আলোচনা সভা

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষ্যে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর মুক্তমঞ্চ থেকে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, জাতীয়তাবাদী শ্রমিক দল, রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, শ্রমিক অধিকার পরিষদ, শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে লাল পতাকা হাতে নিয়ে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি জেলা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে পথ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজসহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রমিক সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেছিলেন আমি এখন শ্রমিক এই পরিচয়ে আমি গর্ববোধ করি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমি একজন শ্রমিকের স্ত্রী সে পরিচয়ে আমি গর্ববোধ করি। আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি একজন শ্রমিকের ছেলে পরিচয়ে গর্ববোধ করি। 
এদেশের প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে নিম্নশ্রেণী পর্যন্ত আমরা সবাই শ্রমিক। আজকে শ্রমিকের মূল্যায়ন করতে হবে। শ্রমিকদের সাথে বৈষম্য হয়েছিল বলেই, জুলাই বিপ্লব হয়েছে। আমরা চাই না, এদেশে আরেকটি বিপ্লব তৈরি হোক। শ্রমিকদের ন্যায্য অধিকার পূরণ করতেই হবে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ মো. জামাল ও সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের  নেতৃবৃন্দদের বক্তৃতা করেন।

এসময় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, নিরাপদ কর্ম পরিবেশ তৈরি এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তারা আরো বলেন, ১৮৮৬ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের হামলায় হতাহতের ঘটনার প্রতিবাদ ও শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধা জানান। তারা শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের দীর্ঘদিনের দাবি দাওয়া মেনে নেয়ার আহবান জানান। পাশাপাশি আমেরিকার সাথে দেশের স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল করার দাবি জানান তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy