জনগণের নিরঙ্কুশ ম্যান্ডেটে প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রীর তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, তারেক রহমান বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, যাঁর রয়েছে জনগণের নিরঙ্কুশ ম্যান্ডেট। কিন্তু

2026-05-02T18:41:00+00:00
2026-05-02T18:41:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জনগণের নিরঙ্কুশ ম্যান্ডেটে প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ১৬৩)
প্রধানমন্ত্রী তারেক রহমান
X

প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, তারেক রহমান বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, যাঁর রয়েছে জনগণের নিরঙ্কুশ ম্যান্ডেট। কিন্তু তার পরিচয় শুধু এই ক্ষমতাতেই সীমাবদ্ধ নয়; বরং মূল শক্তি দায়বদ্ধতা, জনসম্পৃক্ততা ও মানবিকতায়। 

শনিবার (২ মে) তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে একথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে মাহদী আমিন লেখেন, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকেও তার (প্রধানমন্ত্রীর) চলাফেরা, কথাবার্তা ও বেশভূষায় যে চমৎকার সারল্য, স্বাভাবিকতা ও সংযম প্রকাশ পায়, তা ইতিহাসে বিরল। ভিন্নতা ও প্রাচুর্যকে দূরে রেখে এমন সহজ ও মাটির কাছাকাছি থাকা, এই গুণ তাকে অনন্য করে তুলেছে।

কিছুদিন আগেও আমাদের মনে হতো, দেশের প্রধানমন্ত্রী মানেই খুব দূরের কেউ উল্লেখ করে তিনি বলেন, চিরাচরিত ধারা ভেঙে দিয়ে জনগণের প্রধানমন্ত্রী আজ সাধারণ মানুষের কাতারে নেমে এসেছেন, আমাদের অন্তরের খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছেন, আলিঙ্গন করেছেন কোটি মানুষের সমস্যা ও বাস্তবতা। 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, রাষ্ট্রীয় দায়িত্বের বাইরে তার পারিবারিক জীবনও এক সাধারণ পরিবারের মতোই গড়ে উঠেছে, যেখানে স্ত্রী ও কন্যা সবচেয়ে বড় মানসিক ভরসা ও শক্তি। পরিবারই তাঁর জীবনের স্থিতি ও অনুপ্রেরণার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, যা তাঁকে জনজীবনের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত রাখে। তাইতো জনসভায় মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাঝেও মায়ের ছবির দিকে তাকিয়ে থাকেন অপলক।

তিনি বলেন, রাষ্ট্রনায়কের পরিচয় ছাপিয়ে, আজ যেন তিনি আমাদের পরিবারেরই একজন। কখনো বাবার মতো নির্ভরতার প্রতীক, কখনো ভাইয়ের মতো আপনজন, কখনো স্বামীর মতো দায়িত্বশীল, আবার কখনো প্রতিবেশীর মতো সহজ ও আন্তরিক। এই আত্মিক সংযোগই তাঁকে গণমানুষের নেতা করে তুলেছে, পরিণত করেছে তৃণমূলের আস্থা ও বিশ্বাসের আশ্রয়স্থলে।

মাহদী আমিন বলেন, বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে, তারেক রহমানের (বর্তমান প্রধানমন্ত্রী) বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হয়েছে; এখনও চলমান রয়েছে। তবু সময়ের প্রতিটি পরীক্ষায়, জীবনের প্রতিটি সংগ্রামে, তিনি নিজের অবস্থান আরও দৃঢ় ও স্পষ্টভাবে প্রতিষ্ঠিত করেছেন। জনগণের আস্থা ও ভালোবাসা তাঁর নেতৃত্বকে বারবার প্রেরণা জুগিয়েছে, আলোকিত করেছে বিএনপির পথচলাকে। নির্বাচনী জয়যাত্রা পেরিয়ে, আজও প্রধানমন্ত্রীকে ঘিরেই আবর্তিত গণতন্ত্র ও আগামীর প্রত্যাশা, সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়ার প্রত্যয়।

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মাহদী আমিন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy