হাইব্রিড-ইভি গাড়িতে শুল্ক কমানোর দাবি বারভিডার

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

জ্বালানি সাশ্রয়, বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড

2026-05-02T20:58:49+00:00
2026-05-02T20:58:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাইব্রিড-ইভি গাড়িতে শুল্ক কমানোর দাবি বারভিডার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৮:৫৮ পিএম   (ভিজিট : ৯১)
হাইব্রিড-ইভি গাড়িতে শুল্ক কমানোর দাবি বারভিডার
X

হাইব্রিড-ইভি গাড়িতে শুল্ক কমানোর দাবি বারভিডার

জ্বালানি সাশ্রয়, বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড গাড়ি, প্লাগ-ইন হাইব্রিড গাড়ি ও জাপানের রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। 

সেই সাথে গণপরিবহন হিসেবে ব্যবহৃত মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহার, পিকআপে শুল্ক কমানো, নতুন ও রিকন্ডিশন্ড গাড়ির শুল্কায়ন বৈষম্য দূর করা এবং আমদানিযোগ্য গাড়ির বয়সসীমা ৫ বছর থেকে ৮ বছরে উন্নীত করার দাবি তুলেছে সংগঠনটি।

শনিবার (২ মে) রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বারভিডা নেতারা। দেশের জ্বালানিসংকট পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ী মোটরযান ব্যবহার, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে আসন্ন বাজেটে যৌক্তিক শুল্ক নির্ধারণ এবং যথাযথ আমদানি নীতিমালা করার দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বারভিডা। আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন বারভিডার সভাপতি আবদুল হক।

সংবাদ সম্মেলনে আবদুল হক বলেন, জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির ওপর বিদ্যমান শুল্ক হ্রাস করা জরুরি। একই সঙ্গে গণপরিবহন হিসেবে ব্যবহৃত মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং জাপান থেকে আমদানি করা রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ির (ইভি) ওপর কর কমানোর দাবি জানান তিনি।

তিনি বলেন, ইলেকট্রিক গাড়ি শিল্পে সরকারের বিদ্যমান প্রণোদনার সঙ্গে সামঞ্জস্য রেখে রিকন্ডিশন্ড ইভি আমদানিতে কর ছাড় দিলে বাজারে পরিবেশবান্ধব গাড়ির ব্যবহার বাড়বে। এতে একদিকে যেমন জ্বালানি ব্যয় কমবে, অন্যদিকে বৈদেশিক মুদ্রার ওপর চাপও কমবে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত সংস্কার বাস্তবায়িত হলে দেশে মানসম্মত, নিরাপদ ও স্মার্ট পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে। একই সঙ্গে সরকার ও বেসরকারি খাতের সমন্বয়ে রাজস্ব আয় বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

বারভিডার মহাসচিব রিয়াজ রহমান বলেন, সরকার চাইলে আইন অনুযায়ী ব্যবসায়ীদের কাছ থেকে পাঁচ বছর পর্যন্ত ভ্যাট নিরীক্ষা (অডিট) করতে পারে। কিন্তু ভ্যাট নিরীক্ষার জন্য প্রতিষ্ঠানের জন্মলগ্ন সময়ের কাগজপত্র চাওয়া হচ্ছে। এ ছাড়া অডিটের জন্য করোনার সময়ের হিসাব নিয়ে বেশি প্রশ্ন তোলা হচ্ছে। সে সময় হিসাবপত্র নিয়মিতভাবে সংরক্ষণ বা অফিসে গিয়ে কাজ করা বাস্তবসম্মত ছিল না। তাই এসব চেয়ে আমাদের রীতিমতো হয়রানি করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহসভাপতি সাইফুল ইসলাম ও ফরিদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল হোসেন, ট্রেজারার মো. সাইফুল আলমসহ প্রমুখ।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy