মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

বুলেটিন ডেস্ক

অর্থ-বানিজ্য

মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।১৯৯৩ সালে প্রতিষ্ঠিতঅফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনীঅনুষ্ঠান

2026-05-03T11:22:38+00:00
2026-05-03T11:22:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১১:২২ এএম   (ভিজিট : ১১০)
মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত
X

মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠান শনিবার (২ মে) খুলনার খালিশপুরস্থ পোর্ট অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ শওকত আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, সহ সভাপতি-১ মোঃ মাহফুজুর রহমান, সহ সভাপতি-২ মেহেফুজুর রহমান, সহ সাধারণ সম্পাদক-১ ড.মতিউর রহমান, সহ সাধারণ সম্পাদক-২ মোঃ মাকরুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক শিরিন আফরোজ অনু, সাংগঠনিক সম্পাদক মোং কামরুল ইসলাম কাওসার, কোষাধ্যক্ষ মোঃ নিয়ামুর রহমান, সদস্য মোঃ বজলুর রহমানসহ অন্যন্য নেতৃবৃন্দসহ এবং বন্দরের কর্মকর্তাবৃন্দ। 

সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সকল কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ করণীয় এবং বিভিন্ন কর্মপন্থা নির্ধারণের পাশাপাশি কর্মকর্তাদের বিভিন্ন দাবিদাওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয় । 

সাধারণ সভার আনুষ্ঠানিকতা শেষে একটি পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আনন্দ আয়োজনে কর্মকর্তাদের পরিবারের সদস্যবৃন্দও অংশগ্রহণ করেন। 

এই আয়োজনের ফলে কর্মকর্তাদের নিজেদের এবং তাদের পারষ্পরিক পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও বৃদ্ধি পেয়েছে ।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy