ভেড়ামারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিটু মৃধা আর নেই
ভেড়ামার (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১২:৪৯ পিএম (ভিজিট : ২৭৭)

X
জাহাঙ্গীর আলম মিটু মৃধা
কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিটু মৃধা (৫৫) রবিবার সকালে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
তিনি বিলশুকাভবানীপুর এলাকার মরহুম দুলাল হোসেন মেম্বারের বড় ছেলে।
সাংবাদিক জাহাঙ্গীর আলম মিটু মৃধা স্ট্রোক জনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন।
সাতবাড়িয়া গোরস্থান ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে বলে পরিবার সূত্রে জানাগেছে।