কঠোর প্রতিক্রিয়া জানাতে তেহরান পুরোপুরি প্রস্তুত

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

একই সঙ্গে ওয়াশিংটনের যেকোনো ‘দুঃসাহসিকতা বা বোকামির’ জবাবে কঠোর প্রতিক্রিয়া জানাতে তেহরান পুরোপুরি প্রস্তুত বলেও দাবি করেছে ইরান।

2026-05-03T14:23:14+00:00
2026-05-03T14:23:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরু যেকোনো সময়, প্রস্তুত তেহরান
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ২:২৩ পিএম   (ভিজিট : ৮২)
গ্রাফিক্স বাংলাদেশ বুলেটিন
X

গ্রাফিক্স বাংলাদেশ বুলেটিন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ আবারও যেকোনো সময় নতুন করে শুরু হতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে ওয়াশিংটনের যেকোনো ‘দুঃসাহসিকতা বা বোকামির’ জবাবে কঠোর প্রতিক্রিয়া জানাতে তেহরান পুরোপুরি প্রস্তুত বলেও দাবি করেছে ইরান।

ইরানের সামরিক সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তেহরান জানিয়েছে, আন্তর্জাতিক আইন কিংবা কোনো চুক্তির প্রতি ওয়াশিংটনের শ্রদ্ধাশীল আচরণের নির্ভরযোগ্য প্রমাণ নেই। বিবৃতিতে আরো বলা হয়, যুদ্ধ শুরুর আগের আলোচনা থেকে শুরু করে যুদ্ধবিরতির পর্যায় পর্যন্ত বিভিন্ন সময়ে ইরান নমনীয়তা দেখালেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেমন ইতিবাচক সাড়া মেলেনি। বরং ইরান যখনই নিজেদের দাবি কিছুটা শিথিল করেছে, তখনই যুক্তরাষ্ট্র আরো কঠোর অবস্থান নিয়েছে বলে অভিযোগ তেহরানের।


এদিকে কিছু সূত্রের বরাতে আল-জাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করা শান্তি প্রস্তাবে ইরান তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি থেকে সরে এসেছিল। এর মধ্যে অবরোধ প্রত্যাহারের বিষয়টিও ছিল বলে দাবি করা হয়।

বর্তমানে ইরানের অবস্থান হলো, পারমাণবিক কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার আগে হরমুজ প্রণালির পরিস্থিতি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নে সুনির্দিষ্ট সমাধান প্রয়োজন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলাবস্থা কাটানোর আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।




  বিষয়:   যুক্তরাষ্ট্র  ইরান  যুদ্ধ  মধ্যপ্রাচ্য 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy